০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মুক্তাগাছায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দু’জন নিহত হয়েছে। নিহতরা হলো মুক্তাগাছার মধ্যহিষ্যা এলাকার বীরবিক্রম হায়দার আলীর ছেলে হাফিজুর রহমান হারুন এবং অজ্ঞাত এক নারী।

এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। রবিবার (২৬জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ময়মনসিংহ-মুক্তাগাছা আঞ্চলিক সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী একটি সিএনজি অটোরিকশার বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এক নারীসহ সিএনজির দুই যাত্রী নিহত হয়। এসময় আহত হয় আরো ৫ যাত্রী। আহতদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

মুক্তাগাছায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ০১:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০