০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ১২ ঘন্টা সম্প্রচার চলবে

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘন্টা সম্প্রচার কার্যক্রম চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে আজ (২৬ জানুয়ারি) ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৯ ঘন্টা থেকে ১২ ঘন্টা সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করেন। এসময় জামালপুর-ঢাকায় ট্রেন উদ্বোধন, চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের আওতায় মদুনাঘাট শেখ রাসেল পানি শোধনাগার, চট্টগ্রাম-সিলেট-ঢাকা রুটে পাহাড়িকা এক্সপ্রেস এর উদ্বোধন, ঢালারচর-পাবনা-রাজশাহী রুটে উদয়ন এক্সপ্রেস, পল্লী সঞ্চয় ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবা দেওয়ার জন্য মোবাইল অ্যাপস ভিত্তিক পল্লী লেনদেন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম প্রান্তে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইব্রাহীম, বিটিভির মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জি এম নিতাই কুমার ভট্টাচার্য, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ এক এম ফয়জুল্লাহ, পুলিশ সুপার এসএম রশিদুল হক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস আক্তার নিরা, চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলমসহ ওয়াসার বোর্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন।

ঢাকা প্রান্তে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রর ১২ ঘন্টা উদ্বোধন সঞ্চালনা করেন তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। এসময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যম বান্ধব প্রধানমন্ত্রী। আপনার হাত ধরেই গণমাধ্যমের কর্মীরা আজ অগ্রসরমান। তিনি আরো বলেন, ১৯৯৬ সালে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে সম্প্রচার কার্যক্রম ছিল এক ঘন্টা। পর্যায়ক্রমে আজ ১২ ঘন্টায় পৌছেছে। চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রকে সরকারের জাতীয় টেলিভিশনে রুপান্তরের প্রক্রিয়া চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ১২ ঘন্টা সম্প্রচার চলবে

প্রকাশিত : ০৪:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০