০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সিলেটে ধর্মঘট, ভোগান্তিতে জনগণ

সিলেটের পাথর কোয়ারিগুলো খুলে দেয়ার দাবিতে গত মঙ্গলবার থেকে পরিবহন ধর্মঘট শুরু করে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ। ৭২ ঘণ্টার টানা ধর্মঘটের তৃতীয় দিন আজ বৃহস্পতিবারও দূরপাল্লার বাস-ট্রাক চলাচল করেনি। ফলে পুরো সিলেট বিভাগ কার্যত অচল হয়ে পড়েছে।

বিপর্যস্ত হয়ে পড়েছে বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার স্বাভাবিক জীবনযাত্রা। পরিবহন ধর্মঘটের কারণে যেতে না পারায় দূর গন্তব্যের অনেকেই আটকা পড়েছেন। অন্যদিকে পণ্য পরিবহনেও দেখা দিয়েছে সমস্যা।

সিলেটের সঙ্গে রাজধানী ঢাকাসহ আন্তঃজেলা সড়ক যোগাযোগ ভেঙে পড়াতে ট্রেনই একমাত্র ভরসা হওয়ায় এতে যাত্রীদের উপচেপড়া ভিড়ও দেখা গেছে।

সিলেট নগরীতে চলাচলকারীরা রিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাতায়াত করছেন। এজন্য যাত্রীদের বেশি ভাড়াও গুনতে হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

সিলেটে ধর্মঘট, ভোগান্তিতে জনগণ

প্রকাশিত : ০২:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০