০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

অচল সিলেট, চুক্তিতে চলছে রাইড শেয়ারিং

গত মঙ্গলবার থেকে টানা তিন দিনের ধর্মঘটে নামে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ, বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও পাথর ব্যবসায়ী মালিক ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার ধর্মঘটের তৃতীয় দিন চলছে।

এছাড়া সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিলসহ কয়েকটি দাবিতে গত সোমবার থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটে নেমেছিল সিএনজি-অটোরিকশা মালিক ঐক্য পরিষদ। গতকাল থেকে আবারো ৪৮ ঘণ্টার ধর্মঘটে নেমেছে সংগঠনটি।

ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকালে কদমতলী ও কুমারগাঁও বাস টার্মিনাল থেকে কোনো পরিবহন ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। বিশেষ করে কর্মজীবী বা জরুরি প্রয়োজনে বের হ‌ওয়া মানুষেরা হেঁটে অথবা বাড়তি খরচ করে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছেন।

বন্ধ রয়েছে পণ্য পরিবহনও। এর ফলে সিলেট প্রায় অচল এবং সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে, রেল ও আকাশপথ স্বাভাবিক রয়েছে। কিন্তু মানুষের ভীড় বাড়ায় টিকেট পাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে।

ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, সাধারণ মানুষকে জিম্মি করে পাথর উত্তোলনের মতো পরিবেশবিনাশী কাজের অনুমতি আদায় করতে চাচ্ছে সুবিধাভোগীরা। তারা এ ব্যাপারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

অচল সিলেট, চুক্তিতে চলছে রাইড শেয়ারিং

প্রকাশিত : ০৩:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০