০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাজবাড়ীতে বড় দিনের উপহার পাঠালেন ঢাকা রেঞ্জের ডিআইজি

রাজবাড়ীতে খ্রিস্টান ধর্মালম্বীদের বড় দিনের উপহার পাঠালেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. হাবিবুর রহমান।

শুক্রবার সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফুজ্জামানের মাধ্যমে বড়দিনের শুভেচ্ছা উপহার হিসেবে কেক পাঠান ঢাকা রেঞ্জ পুলিশের এই কর্মকর্তা।

করোনাভাইরাসের সংক্রমণের দিকগুলো বিবেচনা করে রাজবাড়ীতে সীমিত পরিসরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন পালনের মধ্যে ঢাকা বিভাগের পুলিশ প্রধানের উপহার এমন উপহার পেয়ে তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজবাড়ীতে বসবাসরত ২৫টি পরিবার।

করোনার সংক্রমণের কথা বিবেচনা করে সকালে চার্চে আরাধনা, বাচ্চাদের উপহার প্রদান, কেট কাটার মধ্য দিয়ে এ বছর সীমিত আকারে এ বছর অনুষ্ঠান পালন করেন খ্রিস্টান ধর্মালম্বীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। অনান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফুজ্জামান, জেলা গোয়েন্দ সংস্থা এনএসআইয়ের উপ-পরিচালক শরিফুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

রাজবাড়ীতে বড় দিনের উপহার পাঠালেন ঢাকা রেঞ্জের ডিআইজি

প্রকাশিত : ০২:০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০