১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

তামিমকে জয় উৎসর্গ করলেন রেসার অভিক

প্রথমবারের মতো আন্তর্জাতিক মোটরস্পোর্টসে বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন অভিক আনোয়ার। সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক মোটরস্পোর্টসের আসরটি অনুষ্ঠিত হয়।

শনিবার (৩০ জানুয়ারি) নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে নিজেই এই তথ্য জানিয়েছেন তিনি। মোটরস্পোর্টসে ট্রফি জয়ের পর তা বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে উৎসর্গ করেছেন তিনি।

অভিক আনোয়ার নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, একটি গল্প বলি, আমি একজন অসাধারণ ক্রিকেটারের বন্ধু, যার নাম তামিম ইকবাল। তিনি ২০১৭ সালে একবার আমাকে বলেছিলেন, ভাই এত রেস করে লাভ কি জিতেন না তো। তবে ২০১৯ সালে আমি প্রথমবার রেস জিতি এবং তাকে জানাই। সেসময় তিনি ব্যাপারটি নিয়ে গর্ব করেন, কিন্তু আমি তখন তাকে উৎসর্গ করতে পারিনি। তবে আজ আমি আমার রেসের জয় তাকে উৎসর্গ করলাম। আমি বাংলাদেশের হয়ে আবারও জিতেছি এবং আমি একমাত্র ব্যক্তি যে আন্তর্জাতিক মোটরস্পোর্টসে দেশের হয়ে প্রথমস্থান দখল করেছি। আসরটি ছিল সংযুক্ত আরব আমিরাতে। সবকিছুর জন্য আলহামদুল্লিলাহ, জয় বাংলা!

এদিকে অভিক আনোয়ারের এই জয়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

তার পোস্টে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী লিখেছেন, অভিনন্দন। দেশকে গর্বিত করেছেন। আমরা আপনাকে নিয়ে গর্বিত।

ট্যাগ :
জনপ্রিয়

তামিমকে জয় উৎসর্গ করলেন রেসার অভিক

প্রকাশিত : ০৮:২৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১