ইংলিশ প্রিমিয়া লিগে কষ্টার্জিত জয় তুলে শীর্ষস্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটির । শেফিল্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে গার্দিওলা বাহিনী। এ জয়ে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সিটিজেনরা।
সদ্য ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে শেফিল্ড। তাদের বিপক্ষে ঘরের মাটিতে মুখোমুখি হয় ম্যানসিটি। এদিন ম্যাচের মাত্র ৯ মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি। ফেরান তোরেসের অ্যাসিস্টে গোলপোস্টের একেবারে কাছ থেকে গোল করে সিটিজেনদের হয়ে লিড আনেন ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস।
প্রথমার্ধ্বে আর তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি পেপ গার্দিওলার দল। বিরতি থেকে ফিরেই আক্রমণে যায় তারা। তবে, শেফিল্ডের রক্ষণদুর্গের সামনে সব ভাটা পড়ে। শেষপর্যন্ত ওই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি।


























