০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজ আটক-৪

নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জ ও মদনপুর বাসষ্ট্যান্ড থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার থামিয়ে চাঁদা আদায়কালে শ্রী প্রকাশ চন্দ্র দাস (২১), শ্রী আকাশ চন্দ্র দাস (২৮),মোঃ আলমগীর হোসেন (২৫) মোঃ হাবিবুর রহমান (২৭) নামে ৪ জন চাঁদাবাজ’কে হাতে-নাতে আটক করা হয়। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ২,৩৫৫/- টাকা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জর চিটাগাং রোড থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রাইভেটকার ও মাইক্রোবাস প্রতি দৈনিক ৮০/- থেকে ১০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।কয়েকজন ভুক্তভোগী প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ এর ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে(২৬ এপ্রিল) সকাল ১০ টার সময় চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের কে আটক করা হয়। চাঁদাবাজরা স্বীকার করে যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চিটাগাং রোড ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচলরত প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজ আটক-৪

প্রকাশিত : ০৩:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১