১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

রূপগঞ্জে জমি ক্রয় ছাড়াই দেড় একর কৃষি জমিতে জোরপূর্বক সীমানা প্রাচীর!

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পশ্বি মৌজায় কৃষকের দেড় একর ফসলি জমি অবৈধভাবে দখলে নিতে জোর পূর্বক সীমানা প্রাচীর করলো এক প্রভাবশালী ব্যবসায়ী। শুধু তাই নয়, রূপগঞ্জ থানাকে প্রভাবিত করে কৃষকদের মামলার ভয় দেখাচ্ছে ওই ব্যবসায়ী । এতে চরম বিপাকে রয়েছে গোয়ালপাড়া গ্রামের ৩০ জনের অধিক জমি মালিক ও কৃষকরা । ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার গোয়ালপাড়া এলাকায়।
স্থানীয় ক্ষতিগ্রস্ত জমি মালিকরা জানান, চট্রগ্রামের গার্মেন্টস ব্যবসায়ী মাহফুজুর রহমান তার লোকজন দিয়ে জোর পূর্বক পশ্বি মৌজায় জমি না কিনেই এ প্রাচীর নির্মাণ শুরু করে । এতে স্থানীয় কৃষকরা সম্মিলিত ভাবে বাঁধা দিলে তাদের পুলিশ দিয়ে হয়রানী করার হুমকী দেয় । এমনকি প্রাচীর করার সময় ওই ব্যবসায়ীর অভিযোগপত্র ছাড়াই থানা পুলিশের এসআই আল মারুফসহ তার সঙ্গীয় ফোর্সদের স্পটে দাড়িয়ে রেখে প্রাচীর করে নেয় । এতে কৃষকদের জমি হাত ছাড়া হয়ে যায় । তবে এসআই আল মারুফ বলেন, রূপগঞ্জ থানার কর্তব্যরত কাজেই আইন শৃঙ্খলা রক্ষায় ওই স্পষ্টে ছিলাম।
সূত্র জানায়, রূপগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম মজিদ জানান, তার মালিকানার ৩০ শতাংশ ছাড়াও একই গ্রামের শিরিন সুলতানার ৮ শতাংশ, গোলাম সারোয়ারের ৭ শতাংশ, ইউছুফ আহমেদের ৬ শতাংশ, নাসরিন সুলতানার ১৮ শতাংশ, আমজাদ হোসেনের ৩২ শতাংশ,আব্দুস সাত্তারের ৪ শতাংশ, শাহজাহানের ১৮ শতাংশ, কামাল হোসেনের ১৬ দশমিক ৫০ শতাংশ , নজরুল ইসলামের ৬ দশমিক ৯০ শতাংশ, বিজলী বেগমের ৭ শতাংশ জমিসহ স্থানীয় ৩০ জন কৃষক ও জমি মালিকদের জমি না কিনেই সীমানা প্রাচীর নির্মাণ করায় শুরু করেছের। এতে তাদের জমি হাতছাড়া হয়ে যাবার আতঙ্কে রয়েছেন।

কৃষকরা জানান, বিচার পেতে বিভিন্ন দফতরে আবেদন করেও সুরাহা পাননি। উল্টো মামলা দিয়ে হয়রানীর হুমকী দিচ্ছে ওই গার্মেন্টস ব্যবসায়ীর নিয়োজিত লোকজন । গোয়ালপাড়া গ্রামের কৃষক আব্দুস সাত্তার বলেন, আমাদের জমি ক্রয় না করেই দিন দূপুরে জোর করে সীমানা প্রাচীর করে দখলে নিয়ে যাচ্ছে। আমরা টু শব্দও করতে পারছি না। প্রতিবাদ করলেই হামলা, মামলা ও পুলিশের ভয় দেখানো হচ্ছে।

ব্যবসায়ী মাহফুজুর রহমানের নিযুক্ত স্থানীয় ম্যানেজার আব্দুর রহমান বলেন, কতটুকু জমি ক্রয় করা হয়েছে তা জানা নেই । তবে স্থানীয় জমি মালিকদের বাঁধা এড়াতে পুলিশের সহায়তা নেয়া হয়েছে ।
এসব বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, আমার ক্রয়কৃত জমিতেই সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। তবে কিছু জমি এখনো কেনা হয়নি। ক্রয়ের জন্য চেষ্টা চলছে।
রূপগঞ্জ থানা ইনচার্জ কর্মকর্তা ইন্সপেক্টর (ওসি তদন্ত) এইচ এম জসিমউদ্দিন বলেন, পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ঘটনাস্থলে অভিযোগ ছাড়াও যেতে পারে । এতে কারো প্রভাবের কিছু নেই । গোয়ালপাড়ার কৃষকদের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

প্রকাশিত : ০৪:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১