১২:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

পাইলট আবিদের স্ত্রী আইসিইউ’তে

নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান বিধ্বস্তে নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম স্ট্রোক করে হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার রাজধানীর উত্তরার বাসায় স্ট্রোক করার পর পরিবারের সদস্যরা তাকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যান। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের রিসেপশন কর্মকর্তা তাপসী একটি শীর্ষ স্থানীয় অনলাইন পোর্টালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার পর তার অবস্থা আগের থেকে উন্নতি হলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন।

উল্লেখ্য, গত ১২ মার্চ অবতরণের সময় কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাইলট আবিদ সুলতান।

ট্যাগ :
জনপ্রিয়

আমি নির্বাচনের ফল মেনে, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতেও আগ্রহী : ট্রাম্প

পাইলট আবিদের স্ত্রী আইসিইউ’তে

প্রকাশিত : ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮