১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে দিন দিন সহিংসতা বাড়ছে। এই সহিংসতা কমানোর উদ্দেশ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত সংশ্লিষ্টদের কাছে পাঠানো এ সংক্রান্ত চিঠি থেকে জানা যায়, বৈঠকে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। বৈঠকে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারও অংশ নেবেন। যুক্ত থাকতে পারবেন তালিকাভুক্ত সাংবাদিকরাও।

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় যোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সব বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদেরও বৈঠকে সংযুক্ত থাকতে বলা হয়েছে।

সূত্র জানায়, সামনের নির্বাচনগুলোতে যাতে সহিংসতার ঘটনা না ঘটে, সে বিষয়ে সভায় দিকনির্দেশনা দেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদাবাজি মামলার আসামী রাহিম’কে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

প্রকাশিত : ০৮:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১