০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ধর্মঘট প্রত্যাহার, এখন থেকেই বাস চলবে

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর ঘোষণায় ধর্মঘট প্রত্যাহার করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। ফলে এখন থেকেই সড়কে বাস চলাচল স্বাভাবিক হবে।

রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সারাদেশে মালিকরা বাস চলাচল বন্ধ করে দেয়। আমরা তাদের সেন্টিমেন্টের সঙ্গে সহমত পোষণ করেছিলাম। পাশাপাশি জনদুর্ভোগ লাঘবে সবার সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। সে আলোকেই আজকে বৈঠক হয়। যেহেতু ভাড়া পুনর্নির্ধারণ হয়েছে, আগামীকাল গেজেট হয়ে যাবে।’

তিনি বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে আমরা সব মালিকদের বাস চালু করার জন্য আহ্বান জানাচ্ছি। এখন থেকে নতুনভাবে নির্ধারিত ভাড়া নেওয়া হবে। সরকার নির্ধারিত ভাড়ার বেশি কোনোভাবেই নেওয়া যাবে না।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদাবাজি মামলার আসামী রাহিম’কে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১

ধর্মঘট প্রত্যাহার, এখন থেকেই বাস চলবে

প্রকাশিত : ০৫:৪১:১২ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১