০২:২৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রাজমিস্ত্রির

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণাধীন টিনশেড ঘরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রজব আলী (৩২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নাইলা চকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রজব আলী উপজেলার চুন্টা ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের নুর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পানিশ্বর ইউনিয়নের নাইলা চকবাজারের নির্মাণাধীন টিনশেড ঘরের সাইড দেয়ালে প্লাস্টার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রজব আলী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একপর্যায়ে খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রজব আলী মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের পর রজব আলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি

সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রাজমিস্ত্রির

প্রকাশিত : ০৩:৪১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩