০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

বিএনপির অসহযোগ আন্দোলন সংসদ নির্বাচনে কোন প্রভাব ফেলবে না: কৃষিমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, এই নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে প্রতিযোগিতা রয়েছে। কোন ষড়যন্ত্রই এই নির্বাচনে আঘাত করতে পারবে না। জনগণই মোকাবেলা করবে এবং জনগণই প্রতিরোধ করবে।

শনিবার (৩০ ডিসেম্বর) আগামী ৩ জানুয়ারি ভার্চুয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের পৌর উদ্যানে জনসভায় যুক্ত হওয়ার প্রস্ততি কার্যক্রম পরিদর্শনকালে কৃষিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।

বিএনপির অসহযোগ আন্দোলন সংসদ নির্বাচনে কোন প্রভাব ফেলবে না। অত্যন্ত উৎসাহ উদ্দীপনা সকলের অংশ গ্রহণের মাধ্যমে সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশের মানুষ হরতাল অবরোধ ভুলে গেছে।

তিনি আরো বলেন, ২০১৪ সালের তাদের সন্ত্রাস ও সহিংসতা সম্পর্কে আমাদের কোন ধারনা ছিলো না। ভাবতেও পারিনি তারা আগুনের পুড়িয়ে মানুষ হত্যা করবে, রেল লাইন তুলে দিবে, স্কুলের কেন্দ্রে গিয়ে আগুন লাগাবে। ২০১৪ এবং ২০২৩ সালের মধ্যে অনেক অনেক পার্থক্য রয়েছে। এবার তারা নির্বাচনের দিন কোন সন্ত্রাস করতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের অনেক নির্দেশনা রয়েছে। সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন টাঙ্গাইলে ৮টি আসনই নৌকা জয়যুক্ত হবে। টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী গড়ে তোলা হবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল-৩ আসনের নৌকার প্রার্থী ড. কামরুল হাসান খান, টাঙ্গাইল-৫ আসনের নৌকার প্রার্থী মামুন-অর-রশিদ, টাঙ্গাইল পৌর সভার মেয়র সিরাজুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বিএনপির অসহযোগ আন্দোলন সংসদ নির্বাচনে কোন প্রভাব ফেলবে না: কৃষিমন্ত্রী

প্রকাশিত : ০৬:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩