১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ডে বিএসআরএম কারখানা কর্তৃক পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত একটি রড তৈরীর কারখানার বর্জ্যে গ্রামের পরিবেশ দূষণ হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

গতকাল শুক্রবার বিকালে উপজেলার বারআউলিয়া এলাকায় বিএসআরএম কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু-কিশোর এবং স্থানীয় কৃষক-জনতা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলনে, বিএসআরএম রিসাইক্লিং প্রজেক্ট কর্তৃক ভয়াবহ পরিবেশ দূষণ করছে। ফ্যাক্টরী থেকে নির্ঘিত কালো ধোঁয়া, ধুলাবালি গ্রামের মানুষের শরীরে প্রবেশ করে নান ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। দীর্ঘ ১৫ বছর ধরে এলাকায় গাছ পালায় কোন ফলন হচ্ছে না, পুকুরে পানি ব্যবহার করা যাচ্ছে না। গত কয়েক বছর ধরে এলাকায় ক্যান্সার রোগী বেড়ে গিয়েছে। গত এক বছরে ক্যান্সারে আক্রান্ত হয়ে এ গ্রামের ৪ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে বার বার জানানোর পরেও কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না।

বক্তারা আরও বলেন, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারী দেয়।

এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন নুর উদ্দিন, মোঃ মহিউদ্দিন, ফারুক মোনাদিন, মমতাজ উদ্দিন আহমেদ, আলমগীর মঞ্জ, আলী আব্বাস, মোঃ ইদ্রিস, আলী আকবর আজাদ, রমজান আলী, শহর আলী, মোঃ সালাউদ্দিন, ওসমান, কামাল, লিটন, জাহেদ, দৌলা, সুলাইমানসহ প্রমুখ।

ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

সীতাকুণ্ডে বিএসআরএম কারখানা কর্তৃক পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত : ০৫:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫