সুনামগঞ্জ-৪ আসনের বিএনপির প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুল তার নির্বাচনী আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নির্বাচনী ইশতেহার পাঠ করেন। নির্বাচনী ইশতেহারে তিনি উল্লেখ করেন,“আমি ক্ষমতার এমপি হতে চাই না, আমি জনতার এমপি হতে চাই।
আমাকে কাছে পেতে বাসায় যেতে হবে না, আমাকে আপনাদের পাশেই পাবেন। তিনি আরও জানান, সুনামগঞ্জ-৪ আসনরে প্রতটিি হাওররে ফসল কৃষকরে গোলায় নির্বিঘ্নে তোলার চেষ্টা, চলতি নদীর উভয়পাড়ে বেড়িবাধঁ, হালুয়ারঘাট-ধারারগাঁও সুরমা নদীর উপর সেতু ও চলতি নদীর উপর সেতু নির্মাণ।
পৈন্দ নদীর উপর সতেু নির্মাণ বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরায় শুল্ক বন্দর। নদী ভাঙন থেকে সুনামগঞ্জ শহর রক্ষা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সুনামগঞ্জ সদর উপজেলায় স্থাপন, সুনামগঞ্জ মডেকিলে কলজেরে ৫০০ শয্যার হাসপাতাল চালু, বিশ্বম্ভপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লক্সেরে মানোন্নয়ন, ধোপাজান-চলতি নদীতে শ্রমজীবীদের হয়রানি দূর করার উদ্যোগ নেবো নির্বাচিত হলে স্কুল, কলজে, মাদ্রাসা, মসজিদ মন্দিরের উন্নয়নে সকলের পরার্মশ নিয়ে কাজ করার অঙ্গিকার সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর এই আসনের সেবার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন বলে তিনি ইশতেহারে উল্লেখ করেন। ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ডিএস./



















