০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাথে জামায়াতের মতবিনিময়

সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে গতকাল শনিবার দুপুরে পৌরসদরস্থ জামায়াতের প্রধান নির্বাচনী কার্যালয়ে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন দলটির স্থানীয় নেতারা। আগামী সোমবার ২ ফেব্রুয়ারি দুপুর দুটায় সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াত আমীরের।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল জব্বার। এই সময় তিনি জনসভায় দেড় লক্ষাধিক মানুষের উপস্থিতির কথা জানান। জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত জনসভায় সীতাকুণ্ড, সন্দ্বীপ ও মিরসরাইসহ আশপাশের ছয়টি উপজেলার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। এছাড়া জামায়াত নেতৃত্বধীন চট্টগ্রাম উত্তর জেলার ১১ দলীয় জোটের প্রার্থীগণও উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানান সেক্রেটারি আব্দুল জব্বার।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ তাহের’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম–৪ আসনের নির্বাচন পরিচালক ও জামায়াত নেতা ফজলুল করিম।

এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জসিম উদ্দীন আল আজাদ, উপজেলা নায়েবে আমীর রাশেদুজ্জামান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুর রহমান, উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিসবাহুল আলম রাসেল, সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান, যুগ্ম-আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ডিএস./

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাথে জামায়াতের মতবিনিময়

প্রকাশিত : ০৩:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬