১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

অটোরিক্সা চালককে নির্মম হত্যার ক্লুলেস রহস্য উদঘাটন মূলহোতা ও তার সহযোগী’কে গ্রেফতার করেছে র‍্যাব-১

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৮. ঘটিকার সময় গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভাওয়ালগড় ইউনিয়নের সিংগাতলী গ্রামস্থ বেনুর ভিটার ভিতরে অটোরিক্সা চালক ভিকটিম রানা ইয়াছিন(২৬)কে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং হত্যাকারীরা ভিকটিমের ব্যাটারী চালিত অটোরিক্সা ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

উক্ত ঘটনায় ভিকটিম এর পিতা মোঃ উসমান গনি (৪৭) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় ১লা মার্চ ২০২৫ তারিখ আনুমানিক সন্ধ্যা ৭.ঘটিকার সময় র‍্যাব-১ এর একটি আভিযানিক দল গোপণ সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভাওয়াল গড় এলাকা থেকে উক্ত ঘটনার অন্যতম মূলহোতা মোঃ মুর্শিদ আলম(২৪)ও তার সহযোগী মোঃ মাহাদী হাসান মিতুল(২০)গাজীপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

অটোরিক্সা চালককে নির্মম হত্যার ক্লুলেস রহস্য উদঘাটন মূলহোতা ও তার সহযোগী’কে গ্রেফতার করেছে র‍্যাব-১

প্রকাশিত : ১০:৩৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫