০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

তিতাসে সরকারি রাস্তা দখল করে ছাত্রলীগ নেতার ঘর নির্মাণ

কুমিল্লার তিতাসে অবৈধভাবে সরকারি চলাচলের রাস্তা দখল করে জোরপূর্বক বসতঘর ও গেট নির্মাণ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতা ও তার পরিবারের বিরুদ্ধে।
উপজেলার মজিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

এবিষয়ে স্থানীয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর দখল উচ্ছেদের জন্য অভিযোগ দিলে রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা সরজমিন গিয়ে অবৈধভাবে দখলদারদের সরকারি চলাচলের রাস্ত নিজ দায়িত্বে দখলমুক্ত না করলে দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে সতর্ক করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের পশ্চিমপাড়ার কালীবাড়ি সংলগ্নে (কড়িকান্দি বাজার থেকে মজিদপুর বাজার রোডের উত্তর পাশে) বি.এস খতিয়ানের ১৭৩৪ দাগে কাঁচা রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত জনসাধারণের চলাচলের পথটি বহুবছর ধরে এলাকাবাসী চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করতো। কিন্তু কয়েক বছর আগে থেকে ওই কাঁচা রাস্তাটি অবৈধভাবে ও জোরপূর্বক প্রভাব খাটিয়ে দখলে নেয় স্থানীয় বাসিন্দা মৃত আকরাম আলীর ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মোখলেছ এবং তার বড় ভাই জহিরুল ইসলাম জহিরসহ তার পরিবার। স্থানীয়দের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে জোরপূর্বক এলাকাবাসীর চলাচলের পথে চৌচালা ঘর ও টিনের বেড়াসহ গেট নির্মাণ করে প্রতিবন্ধকতা তৈরি করে। এবং রাস্তার দক্ষিণ মাথায় মাটি খনন করে গর্ত তৈরি করে জনসাধারণের চলাচলের পথটি অনুপযোগী করে তুলে। এতে বহুবছর যাবৎ জনসাধারণের চলাচলের পথটি অবৈধ ভাবে দখলের কারণে সমাজের মুসলিম ও সনাতন ধর্মাবলম্বীসহ প্রায় ৪০টি পরিবার চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছে। এলাকাবাসী ওই রাস্তাটি মসজিদ, ঈদগাহ, কবরস্থান, শ্মশান, পূজার জন্য কালীবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও ডাকঘরে যাতায়াতসহ বিভিন্ন স্থানে চলাচলে নানাভাবে সমস্যার হতে হচ্ছে।
পরে স্থানীয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর দখল উচ্ছেদের জন্য অভিযোগ দিলে রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা সরজমিন গিয়ে অবৈধভাবে দখলদারদের সরকারি চলাচলের রাস্তা নিজ দায়িত্বে দখলমুক্ত না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন।

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

তিতাসে সরকারি রাস্তা দখল করে ছাত্রলীগ নেতার ঘর নির্মাণ

প্রকাশিত : ০৯:১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫