০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল 

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ।
গতকাল শুক্রবার বাদে জুমাআ বৈষম্যবিরোধী ছাত্র সমাজের আয়োজনে সীতাকুণ্ড কামিল এম এ মাদ্রাসার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে কলেজ রোডের সামনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
এসময় তারা ‘ফ্রি ফ্রি, প্যালেস্টাইন’; ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সী, প্যালেস্টাইন উইল বি ফ্রী; ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ; জায়োনবাদ নিপাত যাক, ফিলিস্তিন মুক্তিপাক; ওয়ান টু থ্রি ফোর, অকুপেশন/জায়োনিজম নো মোর’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা অধিকার পরিষদের সভাপতি মাওলানা তাওহীদুল হক চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সীতাকুণ্ড প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরান।
এসময় তাওহীদুল হক চৌধুরী বলেন, পবিত্র রমজানে সন্ত্রাসী, অবৈধ রাষ্ট্র শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের সাড়ে সাত শ কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এ হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি, বরং যুদ্ধাপরাধ করেছে। তিনি বলেন, এসব করে দখলদার আগ্রাসী বাহিনীর শেষ রক্ষা হবে না। বরং ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে। গাজা ও ফিলিস্তিনবাসীর জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে। ইসরায়েলকে সন্ত্রাসী ও দখলদার উল্লেখ করে গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, আরবলীগ, ওআইসি, কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
আব্দুল্লাহ আল ইমরান বলেন, আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে, উগ্রবাদী হিন্দুত্ববাদের বিরুদ্ধে একই সাথে জায়োনিজমের বিরুদ্ধে। যারা যুগ যুগ ধরে আমেরিকার মদদে ফিলিস্তিনে হাজারো মুসলিমকে হত্যা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিবাদ করে যাবো। মুসলিম বিশ্বের কাছে আহ্বান, আপনারা সোচ্চার হোন। ফিলিস্তিনকে রক্ষা করুন। আপনারা রাজপথে নেমে এসে ফিলিস্তিনের আজাদী নিশ্চিত করুন। এছাড়াও উগ্র হিন্দুত্ববাদের বীজ এদেশ থেকে বিতাড়িত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে লড়াই করে যাবো।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এডভোকেট আশ্ররাফুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী পেয়ার আহম্মেদ পেয়ারু, পৌরসভার সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা রায়হান উদ্দিন, জামায়েতর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুল হুদা, নকীব সামাজিক সংগঠনের সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সেক্রেটারী রাফিদুল ইসলাম রাফি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড পৌর শাখার সভাপতি এসানুল হক জুবায়ের, ছাত্র প্রতিনিধি আসাদুজ্জামান, ইমরান হোসেন রানাসহ প্রমুখ।
ডিএস.
ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল 

প্রকাশিত : ১১:৩১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫