১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলা, থানায় পাল্টা অভিযোগ

  • আল আমিন
  • প্রকাশিত : ০৭:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • 186
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে সম্পত্তির বিরোধ ধরে পূর্ব শত্রুতার জেরে হামলা ও  থানায় পাল্টা অভিযোগের ঘটনা ঘটেছে।
গত শুক্রবার বিকালে জমালদি বাস স্ট্যান্ড এলাকায় সুমন মিয়ার বেকারীর সামনে নদীর মাছ কিনাকে কেন্দ্র করে সুমন মিয়ার বেকারির কর্মচারী এবং দেলোয়ার সাথে তর্কবিতর্ক একপর্যায়ে কিল ঘুষির ঘটনা ঘটে। ঘটনার জের ধরে আনোয়ার ও দেলোয়ার পক্ষ থেকে একাধিক লোক সুমন মিয়ার বেকারির সামনে গেলে সুমন মিয়ার বেকারিতে লাগানো ক্যামেরায় ভিডিও ধারণ করে রাখা হয়। ভিডিও চিত্র দেখিয়ে সম্পত্তির বিরোধ হিসেবে আনোয়ার ও দেলোয়ার সহ ৫ থেকে ৮ জনের নাম উল্লেন করে গজারিয়া থানায় চাঁদাবাজির অভিযোগ করে সুমন মিয়া।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায় চাঁদাবাজির বাদী সুমন মিয়া উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আলী হোসেনের ভাতিজি জামাই। যুবদল নেতা আলী হোসেন এর সাথে চাঁদাবাজির অভিযুক্ত আনোয়ার ও দেলোয়ার বাড়ি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের মামলা মোকদ্দমা  নিয়ে বিরোধ চলছে। নদীর মাছ কিনা বেচা কেন্দ্র করে সুমন মিয়ার বেকারির এক কর্মচারী দেলোয়ার কে কিল ঘুষি মারে।
 প্রতিশোধ হিসাবে আনোয়ার ও দেলোয়ারের পরিবারসহ একাধিক লোক সুমন মিয়ার কারখানার সামনে গেলে তারা চাঁদাবাজির অভিযোগ দেন দাবী দেলোয়ারের স্ত্রী আসমার। আসমা বাদী হয়ে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন।
বেকারি মালিক সুমন মিয়া সাংবাদিকদের জানান আনোয়ার, দেলোয়ার, ও রাজিব সহ একাধিক লোক বেকারিতে চাঁদা হিসাবে টাকা দাবি করেছে। তাদের নামে গজারিয়া থানায় আমি অভিযোগ করেছি।
প্রতিপক্ষ আসমা সাংবাদিকদের জানান বিএনপি নেতা আলী হোসেন আমাদের বাড়ি নিয়ে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা করছে। মামলার রায় আমরা পেয়েছি। বিএনপি নেতা আলী হোসেন আমাদের বাড়ি দখলের বারবার হুমকি দিচ্ছে।
শুক্রবার নদীয় মাছ কিনাকে কেন্দ্র করে আলী হোসেনের ভাতিজি জামাই বেকারি মালিক সুমন মিয়ার কর্মচারী আমাদের একজনকে মারপিট করেছে। আমরা সুমন মিয়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বেকারির এখানে গিয়েছিলাম।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান থানায় অভিযোগ হয়েছে তদন্ত প্রক্রিয়া কাজ চলছে। যা সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলা, থানায় পাল্টা অভিযোগ

প্রকাশিত : ০৭:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫