১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

আ.লীগ গণহত্যাকারী দল, তারা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে

মাসব্যাপী ইফতারের শেষ ধাপের উদ্বোধন করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। রবিবার বিকেলে গাজীপুরের সালনা স্কুল মাঠে ষষ্ঠ ধাপে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ইফতার করেন তিনি। এদিন একসাথে কয়েক হাজার রোজাদারকে ইফতার করানো হয়েছে। ইফতারের বিশেষ এই আয়োজনকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।
এ সময় ইফতার মাহফিলে আইনজীবী সমিতির সভাপতি এ্যাড শহিদুজ্জামান, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আহমদ আলী রুশদি, বিএনপি নেতা সাবেক প্যানেল মেয়র হাসান আজমল ভূইয়া, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, জেলা সাবেক যুবদল সভাপতি এ্যাড এমদাদ খান, কাউলতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন আলম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবালসহ বিভিন্ন ইউনিটের যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এর আগে এম মঞ্জুরুল করিম রনি জানান, সারা দিন রোজা শেষে অসহায় মানুষ যেন ইফতার থেকে বঞ্চিত না হয়, সেজন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শেষ রোজা পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
রোজার প্রথম ৭ দিন ভাওয়াল রাজবাড়ী ময়দানে ইফতারের এই কার্যক্রম চলে। পরবর্তীতে পর্যায়ক্রমে টঙ্গী, বাসন, গাছা, কোনাবাড়ীতে গণইফতার কার্যক্রম চলে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কয়েকটি ভাগে টিম করে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে এম মঞ্জুরুল করিম রনি বলেন, তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন যাতে এই পবিত্র মাহে রমজান উপলক্ষে সর্বসাধারণকে নিয়ে ইফতারের আয়োজন করি। এরকম নির্দেশনা বাংলাদেশে কখনো আগে আসেনি। এরই ধারাবাহিকতায় আমরা নেতৃবৃন্দদের সাথে কথা বলে গাজীপুর মহানগরে সকলের সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা একত্রিত হতে পেরেছি এর আগে কিন্তু এরকম সম্ভব হয়নি। হাসিনা সরকার আবারো স্বপ্ন দেখছে বাংলার মাটিতে আবার আসবে, রাজনীতি করবে, নির্বাচন করবে জনগণ কি এটা হতে দিবে? আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল, তারা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। বাংলার মানুষ বাংলার মাটিতে তাদের আর সুযোগ দিবে না।
রনি বলেন, আপনাদের এখন সুসংগঠিত হতে হবে, কারণ দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। গত তিন-তিনটি নির্বাচন প্রহসনের নির্বাচন হয়েছে। হাসিনার আমলে জনগণ ভোট দিতে পারেনি। জনগণ এবার ভোট দিতে মুখিয়ে আছে। সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা তুলে ধরেছেন। আমরা ৩১ দফা বাস্তবায়ন করব।
তিনি আরো বলেন, আমরা আজ প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। তিনি অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন আছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবো তিনি যাতে দেশে ফিরে জন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে পারেন। আমার বাবা এই আওয়ামী লীগ সরকারের জেল, জুলুম ও অত্যাচারে মারা গেছেন তার জন্য দোয়া করবো। সেই সাথে সকল শহীদদের জন্যও আমরা দোয়া করব।
ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

আ.লীগ গণহত্যাকারী দল, তারা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে

প্রকাশিত : ০৮:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫