০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

নৌমন্ত্রী শাজাহান খানকে আইনি নোটিশ

সাংবিধানিক পদে থেকেও কোন ক্ষমতাবলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি পদে আছেন, তা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া।

আইনি নোটিশের ভাষ্য, দেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুসারে ২০১৪ সালের ১২ জানুয়ারি শাজাহান খান মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সাংবিধানিক পদে থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি পদে থাকা কেন বেআইনি ও নৈতিকতা-বিরোধী হবে না, তা নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় নৌপরিবহনমন্ত্রীর বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গের অভিযোগে উচ্চ আদালতের আশ্রয় নেয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

শ্রমিকদের আন্দোলনে পতিত শক্তির দোসররা ঢুকে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নৌমন্ত্রী শাজাহান খানকে আইনি নোটিশ

প্রকাশিত : ১১:৫৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮