০১:০০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

দিনাজপুর বোর্ডে সেরার মুকুট রংপুর সরকারি কলেজের, জিপিএ-৫ পেলেন ৪২৮ জন

এইচএসসি পরীক্ষার ফলাফলে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে উত্তর জনপদের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রংপুর সরকারি কলেজ।দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কলেজটির পাসের হার ৯৪ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪২৮ জন শিক্ষার্থী। শুধু সার্বিক ফলাফলেই নয়, দিনাজপুর শিক্ষা বোর্ডের মেধা তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানও অর্জন করেছেন এ কলেজের দুই শিক্ষার্থী। এমন সাফল্যে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো কলেজ পরিবার।

রোববার (১ নভেম্বর) গতকালের ফলাফল অনুযায়ী,এ বছর রংপুর সরকারি কলেজ থেকে মোট ১ হাজার ২৭২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২০৭ জন।অনুত্তীর্ণ হয়েছেন ৬৫ জন। সব মিলিয়ে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৮৯ শতাংশ। মোট ৪২৮ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন কলেজটির শিক্ষার মান ও একাডেমিক সাফল্যের উজ্জ্বল চিত্র তুলে ধরেছে।

বিভাগ ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগ থেকে ৭৩২ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৭২১ জন। পাসের হার ৯৮ দশমিক ৫০ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৩৫১ জন। কলেজের মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর বড় একটি অংশই বিজ্ঞান বিভাগের।

মানবিক বিভাগেও এসেছে উল্লেখযোগ্য সাফল্য।এ বিভাগে ৩৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৪৩ জন।পাসের হার ৯৬ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬২ জন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৮৫ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১৪৩ জন। এ বিভাগে পাসের হার ৭৭ দশমিক ৩০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৯ জন।

সামগ্রিক ফলাফলে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলম মন্ডল। তিনি বলেন, ‘সাফল্যের দিক দিয়ে রংপুর সরকারি কলেজ বরাবরই এগিয়ে।এ বছরও আমাদের শিক্ষার্থীরা ভালো ফল করেছে। বিশেষ করে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা অনেকটাই বেশি। বিজ্ঞান বিভাগে ৭৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫১ জন জিপিএ-৫ পেয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে কলেজের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা অব্যাহত থাকবে।

কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বাবুল হোসেন বলেন, ‘রংপুর সরকারি কলেজে বরাবরের মতোই নিয়মিত ও মানসম্মত পাঠদান কার্যক্রম চলে আসছে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ, শিক্ষকদের আন্তরিকতা এবং নিয়মিত একাডেমিক কার্যক্রমের কারণে তারা ভালো ফল করতে পেরেছে। এ সাফল্য আমাদের সবাইকে আরও ভালো করার অনুপ্রেরণা দেবে।
’
প্রায় ১২ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর রংপুর সরকারি কলেজের এ অর্জনে উচ্ছ্বসিত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অভিনন্দন জানিয়ে আনন্দ প্রকাশ করছেন। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনেও সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর সরকারি কলেজের এ ফলাফল উত্তর জনপদের উচ্চশিক্ষার অঙ্গনে প্রতিষ্ঠানটির অবস্থান আরও সুদৃঢ় করেছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুর বোর্ডে সেরার মুকুট রংপুর সরকারি কলেজের, জিপিএ-৫ পেলেন ৪২৮ জন

দিনাজপুর বোর্ডে সেরার মুকুট রংপুর সরকারি কলেজের, জিপিএ-৫ পেলেন ৪২৮ জন

প্রকাশিত : ১২:৫৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬