০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

নীলফামারীতে জাতীয় যুব দিবস পালন, ঋণের চেক ও সনদ পত্র বিতরণ

‎‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে (১নভেম্বর) যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে র‌্যালি, যুব সমাবেশ, ঋণের চেক ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।‎জেলা যুব ভবনে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ।

‎অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক দিলগীর আলম।
‎জেলা যুব কার্যালয়ের কম্পিউটার ট্রেডের প্রশিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আতিউর রহমান শেখ, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর একেএম লতিফুল বারী, সফল আত্মকর্মী জয়নুল আবেদীন, সফল যুব সংগঠক আব্দুল মোমিন, প্রশিক্ষনার্থী ইনজামামুল হক ও মারিয়া আক্তার।

‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, শুধু চাকুরীর পিছনে না ছুটে দক্ষতা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়।
‎বতর্মান সময়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য অনেক সুযোগ রয়েছে। যার অন্যতম উদাহরণ হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।
‎তিনি বলেন, যুব কার্যালয়ের বিভিন্ন ট্রেড থেকে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা যায়।

‎অনুষ্ঠানে ই-লার্নিং এন্ড আর্নিং সেন্টার থেকে প্রশিক্ষণ নেয়া দু’জন ও যুব ভবনের কম্পিউটার ট্রেড থেকে প্রশিক্ষণ নেয়া দু’জনকে সনদ পত্র এবং ৮০ হাজার করে চার যুবককে ৩লাখ ২০হাজার টাকার ঋণের চেক তুলে দেন প্রধান অতিথি।‎যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক দিলগীর আলম জানান, গরু মোটাতাজা করণ ও গাভী পালনে এই ঋণ প্রদান করা হয়।

‎উপ-পরিচালক দিলগীর বলেন, এবারই প্রথম যুব দিবস ঘিরে সাত দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সরকার। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, প্রীতি ফুটবল ম্যাচ, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় এবং সামাজিক সচেতনতায় যুবদের ভুমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে সপ্তাহব্যাপী কর্মসূচিতে।

‎এছাড়া যুব ভবন প্রাঙ্গণে চারটি স্টলে সফল চার উদ্যোক্তার পণ্য উপস্থাপন করা হয়। এতে জলঢাকা উপজেলার একটি ও সৈয়দপুর উপজেলার তিনটি স্টল রয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সুইহারী আশ্রম এর দূর্গাপূজা পুর্নমিলনীতে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

নীলফামারীতে জাতীয় যুব দিবস পালন, ঋণের চেক ও সনদ পত্র বিতরণ

প্রকাশিত : ০৪:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬