০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বিশ্বের দীর্ঘতম লম্বা ব্যক্তি বঙ্গবন্ধু মেডিকেলে

বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি কক্সবাজারের রামু উপজেলার জিন্নাত আলী। তবে তার এই দৈর্ঘ্য মোটেও স্বাভাবিক নয়। হরমোনজনিত সমস্যায় আছেন বিপাকে। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।

গিনেস রেকর্ড অনুযায়ী বর্তমান বিশ্বে সবচেয়ে দীর্ঘ ব্যক্তি হলেন মিশরের সুলতান কসেন। তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। আর ২২ বছর বয়সী জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ৫ ইঞ্চি।

১২ বছর বয়সের পর থেকেই অস্বাভাবিক ভাবে বাড়তে থাকেন তিনি। ফলে স্বাভাবিক কাজকর্ম থেকেও সরে আসতে হয় তাকে। লম্বা দেহটা নিয়ে খুব একটা স্বস্তিও বোধ করেন না তিনি।

অস্বাভাবিক উচ্চতার কারণে অসুবিধা হচ্ছে তার। ঘরে ঢোকা-বের হওয়ার মতো দৈনন্দিন কাজেই বেগ পেতে হচ্ছে জিন্নাতকে। তার বড় সমস্যা শারীরিক দুর্বলতা। দুই হাঁটুতে ব্যথা। শারীরিক গড়নের কারণে ক্ষুধার তীব্রতাও বেশি। হরমনের কারণে তার অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে এবং তা আরও বাড়ার সম্ভাবনা আছে।

জিন্নাত আলীর প্রতিবেলায় খাবার লাগে এক কেজির বেশি। মাপ অনুযায়ী বাজারে পোশাক মেলে না। ৩ ভাই আর এক বোনের অসচ্ছল পরিবার চালাতে হিমিশিম খাচ্ছিলেন তার বাবা। বাবার অসুস্থ্যতার পর সংসারের হাল ধরেন তার বড় ভাই।

জাইগানটিজম নামক রোগে ভোগা জিন্নাত আলীর মাথায় টিউমারের কারণে শরীরের হরমোনে বিরূপ প্রভাব পড়ছে। দেশে এই রোগের চিকিৎসাও ব্যয়বহুল।

বর্তমানে জিন্নাতের শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। জিন্নাত আলীর পায়ের আকারও একটু বড় এবং ফোলা।

জিন্নাত আলী এ প্রতিবেদককে বলেন, আমার মাপের জুতা কোথাও পাওয়া যায় না। অর্ডার দিয়ে বানিয়ে নিতে হয়। না হলে খালি পায়ে হাঁটতে হয়। ডান পায়ের একটা ক্ষতস্থানে পচন ধরেছে। বাম পা-টা আবার ইঞ্চি দুয়েক খাটো। গ্রামের পথে হাঁটলে মানুষ আমার দিকে চেয়ে থাকে।

জিন্নাত আলীর বড় ভাই ইলিয়াস আলী বলেন, জন্মের সময় ওজন একটু বেশি ছিল ওর। স্থানীয় একটা স্কুলে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়েছে। পড়ালেখা মনে রাখতে না পারায় স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় তার। ওর বয়স যখন ৭-৮ তখন থেকেই ওর বাড়ন্ত শরীরকে অস্বাভাবিক মনে হতে থাকে। স্থানীয় চিকিৎসকদের দেখালেও কোনো রোগ বা অস্বাভাবিকতা আছে বলে জানাতে পারেননি। তার পেট ভরবে এমন খাবারও আমরা ঠিকমতো দিতে পারতাম না। আমার ভাইয়ের চলাফেরা করতে, গাড়িতে করে কোথাও নিয়ে যেতে সমস্যা হয়। উচ্চতার কারণে গাড়িতে বসানো যায় না। চিকিৎসার জন্য এক বছর আগে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে আবারও ঢাকায় নিয়ে চিকিৎসা করার পরামর্শ দেন তারা।

পরে এলাকার ছেলেরা তার ছবি তুলে ফেসবুকে দিলে তা স্থানীয় এমপি সাইমুম সরওয়ার কমলের নজরে আসে। তিনিই তার চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব নেন। তার পরামর্শেই এই হাসপাতালে জিন্নাতকে ভর্তি করানো হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো. নাজমুল করিম মানিক জানান, জিন্নাত কেবল মাত্র হাসপাতালে ভর্তি হয়েছে। তার পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগ নির্ণয় করা হবে এবং সে অনুযায়ী পরবর্তী চিকিৎসা চলবে।

জানা যায়, বিশ্বের দ্বিতীয় দীর্ঘদেহী মানুষ তুরস্কের রাজধানী আঙ্কারার অধিবাসী সুলতান কোসেন। তার উচ্চতা ৮ ফুট ২ দশমিক ৮ ইঞ্চি। সেন্টিমিটারে মাপলে যা দাঁড়ায় ২৫১ সেন্টিমিটারে। ১৯৮২ সালে জন্মগ্রহণ করা এই ব্যক্তিকে ২০১১ সালের ৮ ফেব্রুয়ারি জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে লম্বা বলে স্বীকৃতি দিয়ে রেখেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গত ২০ বছরে ৮ ফুটের বেশি স্বীকৃতি পাওয়া প্রথম ব্যক্তি হিসেবে তিনিই আছেন। সুলতানের আগে দীর্ঘতম জীবিত ব্যক্তির রেকর্ডের মালিক ছিলেন চায়নার জি সুন, তার উচ্চতা ছিল ৭ ফুট ৮.৯৫ ইঞ্চি বা ২৩৬.১ সেন্টিমিটার।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

বিশ্বের দীর্ঘতম লম্বা ব্যক্তি বঙ্গবন্ধু মেডিকেলে

প্রকাশিত : ১০:২৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮