১২:৩২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ভিকারুননিসার বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তিন কর্মসূচি ঘোষণা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীর বাবাকে অপমান করায় নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর (১৫) আত্মহত্যার ঘটনায় বিক্ষোভরত শিক্ষার্থীরা আজকের মতো তাদের কর্মসূচি শেষ করেছে। আগামীকাল বুধবার আবারও তারা স্কুলে অবস্থান নেবে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তিনটি কর্মসূচি ঘোষণাও করেছে।

তাদের তিন দফা কর্মসূচি হলো:

১. শিক্ষামন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিন দিনের মধ্যে সুষ্ঠু বিচার না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

২. সব পরীক্ষা বর্জন।

৩. বুধবার সকাল ১০টায় ফের প্রধান ফটকে অবস্থান নেয়া।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে আজকের বিক্ষোভ ও অবস্থান শেষে তারা এই কর্মসূচি ঘোষণা করে। এদিন সকাল থেকেই বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা স্কুলের সব গেটে তালা ঝুলিয়ে দেয়। ‘অরিত্রীর মতো আর কোনো শিক্ষার্থী হারাতে চাই না। অধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদের অপসারণ চাই, আত্মহত্যার প্ররোচণাকারীদের বিচার চাই’ ব্যানার নিয়ে বিকেল ৪টার দিকে ভেতর থেকে বেড়িয়ে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন অভিভাবকরাও। সিদ্দিকী নাসির উদ্দীন এক অভিভাবক জানান, তিন দফা দাবিতে আন্দোলন করছি। ১. ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রচলিত আইনে বিচার। ২. প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল ও গভর্নিং বডির সদস্যদের অপসারণ/পদত্যাগ এবং ৩. প্রতিষ্ঠানটির জবাবদিহি নিশ্চিত করা।

উল্লেখ, সোমবার দুপুরে রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় অরিত্রি। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিবি/ ইএম

ট্যাগ :

ভিকারুননিসার বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তিন কর্মসূচি ঘোষণা

প্রকাশিত : ০৭:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮