১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

পাবনায় বজ্রপাতে বাবা ও ছেলেসহ নিহত ৪

পাবনা প্রতিনিধি: পাবন জেলার বেড়া উপজেলায় বজ্রপাতে দুই ছেলে ও বাবাসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই কৃষক।শনিবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোতালেব সর্দার (৬৫) ও তাঁর দুই ছেলে ফরিদ সর্দার (৪০) ও শরিফ সর্দার (৪৫)। এ ছাড়া মারা যাওয়া অন্য ব্যক্তি হলেন রহমত আলী (৪০)। তাঁরা সবাই বেড়া উপজেলার পাচুরিয়া গ্রামের বাসিন্দা।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী জানান, নিহত কৃষকরা বাড়ির পার্শ্ববর্তী জলাশয়ে পাট জাগ দিচ্ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান।

ইউএনও আরো জানান, নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩

পাবনায় বজ্রপাতে বাবা ও ছেলেসহ নিহত ৪

প্রকাশিত : ০৬:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯