১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা নিহত ৪৩, নিখোঁজ ২৪

বন্যাবিধ্বস্ত নেপালের অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। শেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩। গত কয়েক দিন ধরে টানা ভারী বর্ষণের কারণে নেপালের বহু এলাকা এখন প্লাবিত। সেইসঙ্গে চলছে ব্যাপক ভূমিধস।

জানা গেছে, বিপদসীমার উপর দিয়ে জল বইছে নদীগুলিতে। সূত্রের খবর অনুযায়ী, ২৪ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। চলছে উদ্ধার কাজও। গত শুক্রবার থেকে প্রবল বর্ষণে পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছে দেশটির সেনাবাহিনী।

ললিতপুর, কাভরে, কোতাং, ভোজপুর ও মাকানপুর জেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ বলে খবর পাওয়া গেছে। ভূমিধসের ফলে ভেঙে পড়েছে বাড়িঘর। প্রশাসনের তরফ থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বানভাসীদের।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ইরানে রাতভর যুক্তরাষ্ট্রের হামলা

নেপালে ভয়াবহ বন্যা নিহত ৪৩, নিখোঁজ ২৪

প্রকাশিত : ১১:১৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯