১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সেনা কবরস্থানে এরশাদের দাফন

ঢাকা: রাজধানী ঢাকার সেনা কবরস্থানে দাফন করা হবে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে।

দলের মহাসচিব মশিউর রহমান রাঙা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোট চারটি স্থানে তার (এরশাদ) জানাজার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। প্রথম জানাজা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে রোববার (১৪ জুলাই) বাদ জোহর, দ্বিতীয় জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সোমবার সকাল ১০টায়, তৃতীয় জানাজা বায়তুল মোকাররম মসজিদে সোমবার বেলা ১১টায় এবং চতুর্থ জানাজা রংপুর জেলা স্কুল মাঠে সোমবার বাদ জোহর অনুষ্ঠিত হবে।

রংপুর থেকে ফিরে ১৬ জুলাই তাকে সামরিক কবরস্থানে দাফন করা হবে। এছাড়া আগামী ১৭ জুলাই গুলশান আজাদ মসজিদে তার কুলখানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব।

রোববার সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

সেনা কবরস্থানে এরশাদের দাফন

প্রকাশিত : ১২:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯