১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় এক নারী মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ আগস্ট) বিকেল চারটায় শহরের কাউতলীর পূর্বাশা আবাসিক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য এ সাজা প্রদান করেন।

ওই মাদক ব্যবসায়ীর নাম মমতাজ বেগম (৩৭)। তিনি কাউতলির পূর্বাশা আবাসিক এলাকার একজন ভাড়াটিয়া বাসিন্দা। তবে তার স্থায়ী ঠিকানা পৌর শহরের ভাদুঘর এলাকায়। তিনি ওই গ্রামের মৃত বাদশা মিয়ার মেয়ে।
অভিযানের সময় ১৫ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর ম্যাজিস্ট্রেটের নির্দেশে ২ পিস ইয়াবা আলামত হিসেবে রেখে বাকি ১৩ পিস ইয়াবা তাৎক্ষণিকভাবে ধ্বংস করে ফেলা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ঘটনার বর্ননা দিয়ে বলেন, ১৫ পিছ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করায় মদকদ্রব্য আইনের ২০১৮ (১) এর (ঘ) ধারা লঙ্ঘন ৩৬ (১) সারণী ১৭ মতে এক বছরের বিনাশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিত : ০৯:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯