চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে আফগানিস্তানের থেকে ১৪৮ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। রশিদ খানের জাদুকরী বোলিংয়ে দেড়শর আগে ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে প্রতিরোধ গড়েছেন মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। দ্বিতীয় দিনের শেষ ১৫.৪ ওভারে কোনো বিপদ হতে দেননি এই দুজন।
অষ্টম উইকেটে ৪৮ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন তারা। মোসাদ্দেক ৭৪ বলে ৪৪ ও তাইজুল ৫৫ বলে ১৪ রানে অপরাজিত আছেন। রশিদ ৪৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
দ্বিতীয় দিন শেষে
আফগানিস্তান ১ম ইনিংস: ১১৭ ওভারে ৩৪২ (ইব্রাহিম ২১, ইহসানউল্লাহ ৯, রহমত ১০২, হাশমতউল্লাহ ১৪, আসগর ৯২, নবী ০, আফসার ৪১, রশিদ ৫১, কাইস ৯, ইয়ামিন ০, জহির ০*; তাইজুল ৪/১১৬, সাকিব ২/৬৪, মিরাজ ১/৭৩, নাঈম ২/৪৩, মাহমুদউল্লাহ ১/৯, সৌম্য ০/২৬, মুমিনুল ০/৯, মোসাদ্দেক ০/১)
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৭ ওভারে ১৯৪/৮ (সাদমান ০, সৌম্য ১৭, লিটন ৩৩, মুমিনুল ৫২, সাকিব ১১, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৭, মোসাদ্দেক ৪৪*, মিরাজ ১১, তাইজুল ১৪*; ইয়ামিন ১/২১, নবী ২/৫৩, জহির ০/৪৬, রশিদ ৪/৪৭, কাইস ১/২২)।
আবার খেলা শুরু বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিট পরই আবার শুরু হয়ে গেছে খেলা।
বৃষ্টির আগে রশিদে দিশেহারা বাংলাদেশ
বৃষ্টির কারণে বিকেল সোয়া চারটায় বন্ধ হয়ে গেছে খেলা। তার আগে রশিদ খানের স্পিনে এলোমেলো হয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৫২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৪৬ রান। এখনো ১৯৬ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। মোসাদ্দেক হোসেন ১৩ ও তাইজুল ইসলাম শূন্য রানে অপরাজিত আছেন
কাইসের শিকার মিরাজ
উইকেট শিকারের মিশনে যোগ দিলেন কাইস আহমেদও। তার শিকারে পরিণত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। সুইপ করতে গিয়ে শরীরের পেছন দিয়ে বোল্ড হন
বাংলাদেশের সংগ্রহ তখন ৮ উইকেটে ১৪৬ রান। মোসাদ্দেক হোসেনের সঙ্গে যোগ দিয়েছেন তাইজুল ইসলাম।
যেভাবে একের পর এক উইকেট পড়ছিল, ফলোঅনের শঙ্কাটা পেয়ে বসেছিল ভালোভাবেই। মুমিনুল হক ফিফটি করে ফেরার পর মোসাদ্দেক হোসেন ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে ফলোঅন এড়িয়েছে বাংলাদেশ।
৪৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৪৪ রান। আফগানিস্তানের থেকে এখনো ১৯৮ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। মোসাদ্দেক ১২ ও মিরাজ ১০ রানে অপরাজিত আছেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















