০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

দেশকে দুর্নীতিমুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে-বিভাগীয় কমিশনার

ভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেছেন, নীতি নৈতিকতাসম্পন্ন নয় এমন কাজই দুর্নীতি। কাজে ফাঁকি দেওয়া, কর্মক্ষেত্রে উপস্থিত না হওয়াও দুর্নীতি। দুর্নীতি একটি রোগ। এ রোগবালাই থেকে দেশকে রক্ষা করতে ও দেশকে দুর্নীতিমুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে।
বিভাগীয় কমিশনার আজ নগরীর শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থী সততা সংঘের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘ আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় এ আহ্বান জানান।
এর আগে সকালে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। পরে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। মানববন্ধনে চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ অংশ নেন।
আলোচনা সভায় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো.মাহমুদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো. আবুল ফজল, অতিরিক্ত কমিশনার মোসা. আমেনা বেগম, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন, পুলিশ সুপার নুরে আলম মীনা, চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলী প্রমুখ।
বিভাগীয় কমিশনার বলেন, সরকার দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। শুধু সরকার নয় আমরা যে যেখানে আছি এই ব্যাধির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এর সাথে জনগণের মাঝে সচেতনতা তৈরি করাও জরুরি।
২০০৩ সালে সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষনা করে। পরে ২০০৭ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালন শুরু করে। বাংলাদেশে ২০১৭ সাল থেকে সরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

দেশকে দুর্নীতিমুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে-বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ০৫:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯