হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুহেল মিয়া (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহেল মিয়া উপজেলার কাজিরগাও গ্রামের ফুল মিয়ার পুত্র এবং স্থানীয় কাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রুহেল মিয়া নামে ওই স্কুলছাত্র নিজ ঘরে মোবাইল চার্জ দিতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে।
পরে তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. দেবাশীষ দাস জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় হাসপাতালে আসার আগেই রুহেল মারা যায়।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

















