০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বিজয় দিবস উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া

বায়তুল মোকাররমমহান বিজয় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাশেম। মোনাজাতে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এছাড়া দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেও মুনাজাত করা হয়। মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের দিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকারসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এছাড়া সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মিজবাহুর রহমান চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম। সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

বিজয় দিবস উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া

প্রকাশিত : ০৩:৫২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯