০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড

রাষ্ট্রদ্রোহী মামলায় দোষীসাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও জেনারেল (অব.) পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির বিশেষ আদালত।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশেষ আদালতের তিন সদস্যের বিচারকের একটি প্যানেল এ রায় ঘোষণা করে।

বিচারকদের এই প্যানেলে ছিলেন পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার শেঠ, সিন্ধ হাইকোর্টের বিচারপতি নজর আকবর এবং লাহোর হাইকোর্টের বিচারপতি শহিদ করিম।

দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের পক্ষে আইনজীবী আলি জিয়া বাজওয়া সাবেক এই সামরিক শাসকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন।

২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মোশাররফ। রাষ্ট্রদ্রোহ, জরুরি অবস্থা জারি, বেআইনি উপায়ে বিচারপতি বরখাস্ত, বেনজির ভুট্টো হত্যা এবং লাল মসজিদ তল্লাশি অভিযান সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় পলাতক সাবেক এই প্রেসিডেন্ট।

২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির অভিযোগে দেশটির আদালতে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। ২০১৩ সালের ডিসেম্বর থেকে এই মামলার রায় আদালতে ঝুলে ছিল।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড

প্রকাশিত : ০২:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯