১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

নানা আয়োজনে সারাদেশে বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সারাদেশের মানুষ ও বিভিন্ন সংগঠন জাতির বীর সন্তানদের প্রতি নানা আয়োজনে শ্রদ্ধা নিবেদন করেছে। বিজনেস বাংলাদেশ  পত্রিকার প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন তুলে ধরা হলো-

লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৯তম মহান বিজয় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিজয় দিবসে উপজেলা সংলগ্ন মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫(লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নিবার্হী অফিসার তৌছিফ আহমদ, সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, উপজেলা ভাইসচেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকির হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মুহাম্মদ হানিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সালাহ উদ্দিন হির“, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম আবদুল জব্বার ফিরোজ প্রমুখ।
প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যেগে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুর“ হয়। পরে বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, স্মার্টকার্ড বিতরণ ও মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল এ কম্বল বিতরণ করেন।

হোমনা:

কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে হোমনা কেন্দ্রীয় শহীদ মিনারে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, হোমনা সার্কেল অফিস, হোমনা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, হোমনা পৌরসভা, পৌর আ’লীগ ও অঙ্গসঙ্গঠন সমূহ, ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, অঙ্গসঙ্গঠন সমূহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, হোমনা প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সকাল ৮ টার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয় ।

উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১২ টার দিকে হোমনা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা উপলক্ষে “জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্র্নিমানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ মেরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো, মোতাহের হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আ’লীগ সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ মো. ইসমাইল হোসেন, সাবেক যুগ্ন সচিব আলী আহমেদ,থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌর মেয়র এ্যাড. মো.নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খন্দকার, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার ও নাছিমা আক্তার, পৌর আ’লগি সভাপতি আনোয়ার হোসেন বাবুল, বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ন সাংগঠনিক সস্পাদক গাজী ইলিয়াছ, যুবলীগের আহবায়ক খন্দকার মো.নজরুল ইসলাম প্রমুখ। পরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে কম্বল ও নতুন স্মার্ট কার্ড প্রদান করেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।অপরদিকে তিতাস উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস অনুষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিতে অংশ নেন।
মতলব:

ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ। দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে হানাদার মুক্ত হয়েছিল সোনার বাংলা। চাঁদপুরের মতলব উত্তরে বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

১৬ ডিসেম্বর সোমবার এ উপলক্ষ্যে উপজেলা চত্ত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মতলব উত্তর থানা, মতলব উত্তর প্রেস ক্লাব, শিক্ষক সংগঠন, উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ক্রীড়া সংস্থা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, উপজেলা সাবেক ছাত্রলীগ ঐক্য পরিষদ,উপজেলা সরকারী কর্মচারী পরিষদসহ বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

এছাড়াও উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কোরআন তেলোয়াত, গীতা পাঠ, জাতীয় ও মুক্তি পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণী। বর্ণাঢ্য এসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে এ মহান বিজয় দিবস।

এদিকে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর -২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিন, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আনোয়ার হুসাইন পাটোয়ারী, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেল হক প্রমুখ।
পরিচালনায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়া ও এ্যাডভোকেট জসিম উদ্দিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা বিজয়ী জাতি একথাটা সবসময় মনে রাখতে হবে। এক মুহূর্তের জন্য ভুললে চলবে না।’ তিনি মুক্তিযুদ্ধের মহান শহীদ এবং সম্ভ্রমহারা মা-বোনদের এবং দেশের অভ্যন্তরে যারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বৃহত্তর মতলব মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা রতন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, শহীদ উল্লাহ প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি হাজী মনির হোসেন বেপারী, ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ নান্নু মিয়া, গজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হানিফ দর্জি, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূরমোহাম্মদ, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী সভাপতি মাহবুব প্রধান, কলাকান্দা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধরন সম্পাদক সরকার আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক, ছাত্রলীগের সাবেক আহবায়ক এ্যাড.মহসিন মিয়া মানিক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এ্যাড. আক্তারুজ্জামান, ছাত্রলীগের সাবেক আহবায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ন আহবায়ক এ্যাড.সেলিম মিয়াসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চান্দিনা :

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় চান্দিনায় উপজেলা প্রশাসন,চান্দিনা থানা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছেন।

দিবসটির প্রথম প্রহরে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) স্নেহাশীষ দাশের নেতৃত্বে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পন করেন।পরে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পন করার পর বিজয় র‌্যালীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

পরে চান্দিনা সরকারি পাইলট স্কুল মাঠে কুচকাওয়াজ এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে বিজয় দিবস ও মুক্তিযুদ্ধ বিষয়ক ঘটনাবলী অভিনয়ের মধ্য দিয়ে দেখানো হয়। এতে সেরা স্কুল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হয়।

পরে বিজয় দিবস উপলক্ষে চান্দিনা উপজেলা হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার স্নেহাশীষ দাশ সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী আব্দুল মালেক সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, চান্দিনা পৌর সভার মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল, মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান বাঙ্গালী প্রমুখ।

কুবি :

বিজয় র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) বিজয় দিবস পালন করা হয়েছে। সোমবার(১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।এরপর সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শহীদ মিনারের উদ্যেশ্যে বিজয় র‌্যালি করা হয়। র‌্যালি শেষে শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে কুমিল্লা বিশ^বিদ্যালয় পরিবার, কুমিল্লা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ,
বিভিন্ন হল, কর্মকর্তা পরিষদ, বিভিন্ন বিভাগ, কুমিল্লা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও আঞ্চলিক সংগঠনগুলো।পরে সকাল ১১টায় আইন অনুষদের ডিন মোঃ রশিদুল ইসলাম শেখ’র সভাপতিত্বে আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে ৩০ লাখ বীর শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিনে আসে চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে আতœপরিচয়ের
ঠিকানা খুঁজে পায় বাঙালী। তাই এই দিনটি বাংলাদেশের সবচেয়ে আনন্দের এবং বড় প্রাপ্তির। তিনি আরও বলেন, আমরা যা বলি, তা যদি বিশ্বাস করি এবং সে অনুযায়ী কাজ করি, তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে অনেক দূর।’অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের ডিন, প্রক্টর, হলের প্রভোস্ট, শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, শাখা ছাত্রলীগ এবং বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।এর আগে গতকাল থেকে দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্ববোধক গান পরিবেশনের পাশাপাশি প্রশাসনিক ভবন, উপাচার্যের বাংলো, বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন দেয়ালসমূহ ও হলসমূহের সম্মুখভাগে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

ধামইরহাট :
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিন¤্র শ্রদ্ধা ও ভালোবাসায় ৪৮তম মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। গতকাল সোমবার দিবসের শুরুতে উপজেলা স্মৃতিসৌধে সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা প্রশাসনস,আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টি,শুভসংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুর্স্পমাল্য অর্পন করা হয়। সকাল সাড়ে ৮টায় ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কষরত প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো.শহীদুজ্জামান সরকার এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গনপরিত রায়। এছাড়া অনুষ্ঠানে অন্যদেও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী,থানা আ.লীগের সভাপতি দেলদার হোসেন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার,ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মুক্তিযোদ্ধা অফির উদ্দিন প্রমুখ। পরে উপজেলা স্মৃতিসৌধে চত্ত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ:
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৯ পালিত হয়েছে ।

এ উপলক্ষে সোমবার (১৬ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় ভিসি প্রফেসর ড. মো. শাহজাহানের নেতৃত্বে গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়ামে এবং সকালসাড়ে নয়টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ডঃ মোঃ নূরুদ্দিন আহমেদ, প্রক্টর ড. রাজিউর রহমান সহ বিভিন্ন বিভাগের ডিন, সভাপতি, হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে একাডেমিক ভবনের ৩০৭ নং কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় । এ সময় প্রফেসর ড. মো. শাহজাহান বলেন, বাঙালি সাহসী জাতি বীরের জাতি। কোনোকালেই কেউ এদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারেনি। যার বড় উদাহরণ আমাদের মুক্তিযুদ্ধ। মাত্র নয় মাসে পাকবাহিনীকে পরাজিত করে স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে আমরা পৃথিবীর বুকে নতুন দেশ হিসেবে স্থান করে নেই।দেশের প্রতিটি নাগরিক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হলে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ পাওয়া সম্ভব ।এছাড়াও আলোচনা সভার পাশাপাশি মহান বিজয় উপলক্ষে চিত্রাঙ্কন,উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রমান্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ।

এর আগে সোমবার রাত ১২টা ০১ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার শান্তি কামনা দোয়া করা হয় ।

নোয়াখালী :
নোয়াখালীতে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ৩১বার তোপধ্বনি, মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, আলোচনা সভা ও খেলাধুলা, চিত্রাংকন প্রতিযোগীতা, বীর মুক্তিযোদ্ধা-বীরাঙ্গনা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।

সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের পর জেলা শহরের বিজয় মঞ্চ সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার আলমগীর হোসেন।

পরে মুক্তিযোদ্ধা সংসদ নোয়াখালী ইউনিট, জেলা আওয়ামী লীগ, নোয়াখালী প্রেসক্লাব, নোয়াখালী পৌরসভা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, স্বাচিপ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সদর উপজেলা প্রশাসন, বাংলাদেশ রিপোর্টাস ক্লাব নোয়াখালী জেলা শাখা, জেলা আইনজীবি সমিতি, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, সবুজ পল্লী উন্নয়ন সংঘ, নোয়াখালী ব্লাড ফোরাম, মৎস্যজীবি সমিতি নোয়াখালী জেলা শাখা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন।

সকালে জেলা শহরের প্রধান সড়কে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালি বের করে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ।

এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট, বিভিন্ন বিভাগ ও সংগঠনসমূহ ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ের হলগুলো শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুষ্ঠানমালা ও ভোজের আয়োজন করে। বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম।

চট্টগ্রাম:

মহান বিজয় দিবসে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন নগর পিতা আ জ ম নাছির উদ্দিন।

বিজয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মেয়র। এরপর তিনি কাউন্সিলর ও চসিক কর্মকর্তাদের সাথে নিয়ে আন্দরকিল্লাস্থ পুরাতন সিটি কর্পোরেশন সদর দপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মেয়র ক্রমান্বয়ে জান টাইগার পাস বিন্না ঘাস প্রকল্পে চট্টগ্রাম মহানগর যুব মহিলালীগ স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। তিনি পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।এসময় উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের সহসভাপতি সাংসদ আফসারুল আমিন, নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, খোরশেদ আলম সুজন, উপদেষ্টা শেখ মোহাম্মদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, বন ও গবেষণা সম্পাদক মসিউর রহমান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, উপ দপ্তর সম্পাদক জহর লাল হাজারী, কার্যকরী সদস্য মোহাম্মদ বেলাল আহমদ, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, এইচ এম সোহেল, এরশাদ উল্লাহ, সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, প্রকৌশলী সুদীপ বসাক, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত, আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী।

রাজশাহী:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মহান বিজয় দিবসের প্রথম প্রহরেই শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাজশাহী মহানগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনার ও রাজশাহী কলেজ শহীদ মিনারসহ বিভিন্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন তারা।

মহান বিজয় দিবসে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকালে নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করে মহানগর আওয়ামী লীগ। এরপর আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠন, বঙ্গবন্ধু পরিষদসহ সামাজিক, স্বেচ্ছাসেবীসহ সর্বস্তরের জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন। পরে নগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য বিজয় র‌্যালি। এতে নেতৃত্ব দেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। র‌্যালিটি নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে মনিচত্বর ঘুরে রাজশাহী কলেজের সামনে দিয়ে লোকনাথ স্কুল হয়ে সিটি কলেজের সামনে দিয়ে মালোপাড়া হয়ে গণকপাড়া হয়ে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এর আগে বিজয়ের প্রথম প্রহর সোমবার রাত ১২টা ১ মিনিটে ভুবনমোহন পার্ক শহীদ মিনারে প্রথমেই রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাজশাহী ১৪ দলের নেতৃবৃন্দ এই পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, নগর সম্পাদকমণ্ডলীর সদস্য এন্তাজুল হক বাবু, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সিরাজুর রহমান খান, সাদরুল ইসলাম, আবদুল মতিন, মনির উদ্দিন পান্না, নাজমুল করিম অপু, জাসদের নগর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর শ্রদ্ধা নিবেদন করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ, বাসদ, বাংলাদেশের সাম্যবাদী দল, জাতীয় শ্রমিক ফেডারেশন, যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, জাতীয় যুবজোট, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ, কমিউনিস্ট পার্টি, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সবাই মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ করেন। শপথ বাক্য পাঠ করান নগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু। বিজয় দিবস উপলক্ষে সকালে রাজশাহীর কোর্ট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। আর রাতেই রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতৃবৃন্দ।

এদিকে সকাল ৯টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি বর্ণাঢ্য কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। এছাড়া সরকারি-বেসরকারি উদ্যোগে রাজশাহীতে দিবসটি যথযাথভাবে পালন করা হয়।

সিলেট:

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সকালে বিজয় দিবসে শহীদ মিনারে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

পরে সাংবাদিকদের মাধ্যমে মেয়র আরিফুল হক চৌধুরী মহান বিজয় দিবস উপলক্ষে নগরবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত বাঙালির বহুল কাক্সিক্ষত স্বাধীনতার স্বর্ণোজ্জ্বল দিন আজ। বিজয় উৎসবের মূলে রয়েছে লাখ শহীদের বুকের তাজা রক্ত আর অগণিত মানুষের সীমাহীন ত্যাগ। যা জাতীয় জীবনে অম্লান ইতিহাস।

এসময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) বিধায়ক রায় চৌধুরী, সিসিকের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লৌদী, শান্তনু দত্ত্ব শন্তু, আজম খান, তারেক উদ্দিন তাজ, সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. জসীম উদ্দিন সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, রুহুল আলম, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, এসেসর চন্দন দাশসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভোলা:

রাজাকার যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যা লি করেছে ভোলা জেলা আওয়ামী লীগ।

উৎসবমুখর পরিবেশে বিজয় দিবসের এ র্যা লিটি বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগে কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বাংলাস্কুল মাঠে এসে শেষ হয়।

র‌্যালিতে ভোলা জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলার চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মনিরুজ্জামান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ইউনুছ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।

দিনাজপুর:

নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনাজপুরে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিনটির প্রথম প্রহরে জেলা প্রশাসক চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহিলা আসনের সাংসদ জাকিয়া তাবাসসুম জুঁই। পরে জেলা প্রশাসক মাহামুদুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনসহ শিক্ষা বোর্ড, আইনজীবী সমিতি, দিনাজপুর প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে দিনাজপুর বড় ময়দানে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, খেলাধুলার আয়োজন করা হয়।

অন্যদিকে বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের দক্ষিণ কোতয়ালির করিমুল্ল্যাপুর উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীণ বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করে রংধনু যুব উন্নয়ন সমবায় সমিতি।

সমিতির সভাপতি মিনারুল ইসলাম মিনারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ও ঢাকাটাইমসের নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর) শাহ্ আলম শাহী, চেরাডাঙ্গী মেলা কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সোহাগ, ইউপি সদস্য গুলজার হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।

লক্ষ্মীপুর:

বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে উদযাপিত হয়েছে ৪৯তম মহান বিজয় দিবস। এ উপলক্ষে সকাল ৬টা ৩৪ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করেন ৩ আসনের সাংসদ একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ও পুলিশ সুপার এএইচএম কামরুজ্জামান। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ-বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন।

পরে সকাল ৬টা ৪৫ মিনিটে শহরের বাগবাড়িস্থ গণকবরে পুষ্পার্ঘ অর্পন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ ছাড়াও বিজয় র‌্যালিসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

মাগুরা:

মাগুরায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৭টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ছাড়াও জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সকাল সাড়ে ৮টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশন করে পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস, রোভার স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া বেলা ১১টায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

দিবসটি পালন উপলক্ষে হাসপাতাল, এতিমখানা ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

নাটোর:

নাটোরের সিংড়ায় তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সকালে স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এসময় কোর্ট মাঠে মুক্তিযুদ্ধের ওপর বিভিন্ন ভাস্কর্যের ডিসপ্লে সকলের দৃষ্টি আকর্ষণ করে।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে কোর্ট মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, ওসি নুর এ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ দুদু প্রমুখ।

কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

মঙ্গলবার সকালে গুরুয়াল সরকারি কলেজ মাঠে স্মৃতিসৌধে জেলা পরিষদ, জেলা প্রশাসন জেলা পুলিশ, সদর উপজেলা প্রশাসন, সদর উপজেলা পরিষদ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসনসহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্থাপন করা হয়। সকাল ৮টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সমন্বয়ে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।

এ সময় জেলা পরিষদ প্রশাসক জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদির মিয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট এর সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আসাদ উল্লাহ, পৌর মেয়র পারভেজ মিয়াসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি বিজয় র‌্যালি বের করা হয়।

দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। মসজিদ-মন্দিরে জাতির কল্যাণ ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত ও প্রার্থনা করা হয়। হাসপাতাল এতিমখানা ও কারাগারে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বিকালে প্রীতি ফুটবল ম্যাচ, মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনাসভা, মুক্তিযুদ্ধভিত্তিক গেরিলা চলচ্চিত্র প্রদর্শন, সরকারী বেসরকারি ভবন আলোকসজ্জা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠান, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

পাবনা:

যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভালবাসায় পাবনায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে জেলা পুলিশ প্যারেড ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

এরপর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় পাবনা’য় পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ।

পরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সংবাদিক, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয় পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় স্মৃতিস্তম্ভে নানা পেশাজীবী মানুষ মহান মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে দাাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

সকাল আটটায় শহীদ আমিনুদ্দিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শনের মধ্যদিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করেন জেলা প্রশাসক কবীর মাহমুদ। পরে শরীর চর্চা ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

পটুয়াখালী:

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন।

দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মইনুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

বিজয়ের এই দিনে পৌর শহরে মুক্তিযোদ্ধা উদ্যান নির্মাণ ও কোন মুক্তিযোদ্ধা অসুস্থ হলে তার চিকিৎসার ব্যায়ভার বহনের ঘোষণা দেন পৌর মেয়র।

রাজবাড়ী: রাজবাড়ীতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। এ উপলক্ষে রাজবাড়ী রেলগেটস্থ শহীদ সমঋতি ফলকে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্বা জানায় জেলা ও পুলিশ প্রশাসন, রাজবাড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

পরে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানমালার সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলসাদ বেগম।

মহান বিজয় দিবসে জেলা আওয়ামী লীগ ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শহরে র‌্যালি করেন।

টাঙ্গাইল:

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। নয় মাস রক্তঝরা যুদ্ধের পর ৭১’র এই দিনে বিজয় নিশ্চিত হয়। মাসটি এলেই বাঙালি জাতি স্মরণ করে সেইসব অকুতভয় যোদ্ধাদের। যাদের সাহসিকতা আর আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছে স্বাধীন জাতি, সার্বভৌমত্ব একটি দেশ। সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন।

সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনি ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলে মহান বিজয় দিবস উদযাপন হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, টাঙ্গাইল প্রেসক্লাব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও পেশাজীবীসহ বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ স্মৃতিস্তবে পুস্পস্তবক অর্পন করে।

পরে টাঙ্গাইল স্টেডিয়ামে বিজয় দিবসের মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। কুচকাওয়াজে জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে প্রীতি টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংর্বধনা, ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত প্রার্থনা, জেলখানা, হাসপাতাল, এতিমখানা, সরকারি শিশু পরিবার (বালক ও বালিকা) এবং নারী পুনর্বাসন কেন্দ্রসমূহে উন্নত খাবার পরিবেশন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচিত্র প্রদর্শন এবং আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা পর্যায়েও স্ব-স্ব উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস উদযাপন হয়েছে।

মাদারীপুর:

সোমবার ভোরের আলো ফোটার সাথে সাথে পুলিশ লাইনস্ ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সকালে মাদারীপুর ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, মুক্তিযোদ্ধাদের বিজয় র‌্যালি, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, মুক্তিযোদ্ধাদের বিজয় র‌্যালি, সকাল ৮টায় আছমত আলী খান স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ, বিজয় দিবস উপলক্ষে ডিসপ্লে, বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ, দিনব্যাপী নানা ক্রীড়া প্রতিযোগিতা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মন্দির, মসজিদ, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, জেলখানা ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা সভা, সন্ধ্যায় আলোকসজ্জা, স্বাধীনতা অঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং প্রতীক উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাঠক, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাবেক পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার উপস্থিত ছিলেন।

ফরিদপুর:

মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়। বোয়ালমারী থানা চত্বরে ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমানের নেতৃতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৮টায় বোয়ালমারী কলেজ সংলগ্ন বধ্যভূমিতে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের গণকবরে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বোয়ালমারী প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, যুবদল, ছাত্রদল, জানা সমাজকল্যাণ সংস্থা, বোয়ালমারী সাংস্কৃতিক ঐক্যমঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনতা।

এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবধর্না, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

মাদারীপুর:

রাজৈর উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা ইউএনও সোহানা নাসরিনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোতালেব মিয়া, পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সী, ভাইস-চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা মোস্তফা, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা ইউসুব আলী মিয়া প্রমুখ।

পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন পক্ষে স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়ন, সহকারী কমিশনার (ভূমি) আরাফাতুল আলম, থানার ওসি এমদাদুল হক শেখ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, পৌরসভার পক্ষে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের পক্ষে সাবেক এমপি শেখ নূরুল হক ও সোহরাব আলী সানা, সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, বিএনপির পক্ষে আব্দুল মজিদ, জিএম আব্দুস সাত্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীতিশ চন্দ্র গোলদার, সুজন কুমার সরকার, পাইকগাছা কলেজের পক্ষে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মণ্ডল, পাইকগাছা প্রেসক্লাবের পক্ষে সভাপতি এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও আব্দুল আজিজ, সম্পাদক এম মোসলেম উদ্দীন প্রমুখ।

কিশোরগঞ্জ:

ভৈরবে যথাযোগ্য মযার্দায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ভোরে ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য দুর্জয় উপজেলা ও পুলিশ প্রশাসন, উপজেলা আ‘লীগ ও উপজেলা বিএনপি, ভৈরব প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, ভৈরব চেম্বারসহ অন্যান্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

পরে পানা উল্লার চরে গণকবরে পুষ্পস্তবক অর্পন শেষে ৩১ বার তোপধ্বনির আয়োজন করা হয়। তারপর সকাল নয়টায় শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়। দুপুরে মুক্তিযোদ্ধভিত্তিক আলোচনা, প্রীতিভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, পৌর মেয়র ফখরুল আলম আক্কাছ, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন, ভৈরব হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামসহ অন্যান্য অতিথি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুরে স্থানীয় এতিমখানায় খাবার সরবরাহ, মসজিদ, মন্দিরে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। বিকালে প্রীতিফুটবল ও মহিলা ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন শেষ হয়।

বেনাপোল 

মহান বিজয় দিবস উপলক্ষে বন্দর নগরী বেনাপোল কাস্টমস ক্লাবে ১০ জন দুঃস্থ মুক্তিযোদ্ধাকে অর্থিক অনুদান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সকালে কাস্টমস অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম নুরুল হক।

কাস্টম’স এর অতিরিক্ত কমিশনার নেয়ামুল ইসলাম’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বেনাপোল মুক্তিযোাদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার শাহ আলম, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা।

এর আগে সকালে শহীদ মিনারে পুষ্পস্তপক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কাস্টমস কর্মকর্তারা। পরে ভারতীয় কাস্টম, বিএসএফ ও পুলিশ কর্মকর্তাদের বিজয় দিবসের মিষ্টি ও ফুলের তোড়া পাঠানো হয়।

আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্টে ভারত যাওয়া আসার সময় পাসপোর্ট যাত্রীদের ফুল ও মিষ্টি দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। পরে শহীদদের বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট , শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও খেলাধুলা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ:

ময়মনসিংহে ত্রিশালে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়েছে। ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। সরকারি নজরুল একাডেমি মাঠে কুচকাওয়াচে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির, সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবীর, মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা প্রমুখ।

দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকাল ৬টা ৩১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়। এরপর সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা পরিষদ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করে।

সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন- দৌলতপুর আসনের সংসদ সদস্য আ.কা.ম, সরওয়ার জাহান বাদশাহ্।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা হায়দার আলী, সাত্তার আলী, আবু আফ্ফান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাক্কির আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান।

এদিকে গোয়ালগ্রাম কলেজ, দৌলতপুর (রেফাইতপুর) উপজেলা ডাকঘরসহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

ময়মনসিংহ:

ময়মনসিংহের গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে ভোর ৬টা ৪৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকালে স্থানীয় ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে পুলিশ, আনসার ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে¬ প্রদর্শন করে।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল ও নির্র্বাহী কর্র্মকর্র্তা কাজী মাহবুব উর রহমান, গফরগাঁও থানার অফিসার ইনচার্র্জ অনুকুল সরকার ও পাগলা থানার অফিসার ইনচার্র্জ শাহিনুজ্জ¥ান খান। পরে একই স্থানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

গজারিয়া (মুন্সীগঞ্জ): গজারিয়া উপজেলা প্রশাসন ও নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে গজারিয়া পাইলট হাই স্কুল মাঠে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূচনা করা হয়। পরে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, বিশেষ অতিথি, সহকারী কমিশনার (ভূমি) ইমাম রাজী টুলু, মৎস্য অফিসার আসলাম হোসাইন শেখ, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর প্রতীক রফিকুল ইসলাম, তানেসউদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন মহান বিজয় দিবস পালন করেছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত অফিস, ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহ ও বাজারস্থ দোকানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, মতলব উত্তর থানা, মতলব উত্তর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজ মিয়া। এ সময় উপজেলার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মির্জাপুরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক।

এ সময় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক, ভাইস-চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, আজাহারুল ইসলাম, সাবেক ভাইস-চেয়ারম্যান সরকার হিতেস চন্দ্র পুলক, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক মেয়র মোশারফ হোসেন মনি প্রমুখ।

দিবসটি উপলক্ষে একই স্থানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাস্ট ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ স্মরণে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

নওগাঁ:

যথাযোগ্য মর্যাদায় নওগাঁর রাণীনগরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে তোপধ্বনি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

সকাল ৯টায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো ও বিভিন্ন সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়।

এরপর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, নারী মুক্তিযোদ্ধা (বীরঙ্গনা), যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা হয়।

এতে অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের সহধর্মীনি সুলতানা পারভীন বিউটি।

এ সময় উপস্থিত ছিলেন- রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন, রাণীনগর থানার ওসি জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাংসহ আরো অনেকেই। এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল সপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

অপর দিকে, রাণীনগর উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, রাণীনগর উপজেলা প্রেসক্লাবসহ রাণীনগর উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক অঙ্গ সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণসহ নানা কর্মসূচি পালন করে।

ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন। ৪৮তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় উপজেলা প্রশাসন।

ভোর ছয়টা ৩৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। পরে ভালুকা কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, ভালুকা ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন।

এরপর জাতীয় পতাকাকে ছালাম প্রদর্শন করে কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার, ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, সংরক্ষিত নারী আসনের সাংসদ মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মডেল থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন।

পরে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা শারীরিক কসরত ও খেলাধুলায় অংশ নেয়। দুপুরে উপজেলার হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বাদ জোহর সকল শহীদের জন্য বিশেষ দোয়া করা হয়। বিকালে লেডিস ক্লাবে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর ভালুকা ডিগ্রি কলেজ মাঠে মুক্তিযোদ্ধা সংসদ বনাম উপজেলা পরিষদ ও পৌরসভার মাঝে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে আলোচনা সভা ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সুনামগঞ্জ:

তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল।

উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি হাজী আব্দুছ ছোবাহান আখঞ্জি, সহসভাপতি নুরুল আমিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগ সহসভাপতি আবেদীন মোহাম্মদ নুরুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান এমদাদ নূর, হোসাইন শরীফ বিপ্লব, খসরু ওয়াহিদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমুখ।

সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুর রহমান।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

নানা আয়োজনে সারাদেশে বিজয় দিবস উদযাপন

প্রকাশিত : ০৫:২৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯