০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

“সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের উদ্যোগে এবং চরফ্যাশন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে চৌকি আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ রুবাইত হোসেন, সিনিয়র সিভিল জজ রেজাউল করিম বাঁধন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফজাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হজরত আলী হিরণ, জিপি অ্যাডভোকেট ছিদ্দিক মাতব্বর, কোর্ট ইন্সপেক্টর, চরফ্যাশনের চার থানার অফিসার ইনচার্জ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, রেঞ্জ অফিসার সালাম হোসেন, চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের যেকোনো নাগরিক বিনামূল্যে আইনগত সহায়তা পেতে লিগ্যাল এইড অফিসে যোগাযোগ করতে পারেন। সাধারণ মানুষ নিজে সেবা গ্রহণের পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করলে আইনি সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত হবে।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে সরকার প্রতি বছর ২৮ এপ্রিল সারাদেশে একযোগে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করে আসছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রকাশিত : ০৫:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬