০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

‘থার্টি ফার্স্ট নাইটে কোনো শঙ্কা নেই’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘আসন্ন বড় দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই। পুলিশ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। পাশাপাশি স্পর্শকাতর জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।’

মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্মিত কার্যালয় ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘চলতি মাসেই বড়দিন এবং থার্টি ফার্স্টের মতো দুটি বড় ইভেন্ট রয়েছে। আমরা সম্ভাব্য সবদিক মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের কাজ করছি। যাতে সবাই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান উদযাপন করতে পারেন।’

সাংবাদিকদের এক প্রশ্নে মনিরুল ইসলাম বলেন, ‘জঙ্গিরা বসে নেই। তারা অপ্রীতিকর ঘটনা ঘটাতে চেষ্টা চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারীর কারণে তা সম্ভব হচ্ছে না। শ্রীলঙ্কাসহ বিশ্বের অন্যান্য দেশে যখন জঙ্গি হামলা হয়, তখন আমাদের দেশেও জঙ্গিরা হামলা করতে চেয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

‘থার্টি ফার্স্ট নাইটে কোনো শঙ্কা নেই’

প্রকাশিত : ০৬:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯