১২:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

আন্তর্জাতিক অভিবাসী দিবসে চট্টগ্রামে নানা আয়োজন

কাল ১৮ ডিসেম্বর- আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস চট্টগ্রাম কর্তৃক জেলা ও উপজেলা পর্যায়ে আড়ম্বরপূর্ণভাবে উদ্যাপনের কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯.৩০ টায় আগ্রাবাদ সরকারি কার্যভবন-২ থেকে বর্ণাঢ্য র‌্যালি, অভিবাসী তথ্য মেলা, ‘কারিগরী শিক্ষাই পারে টেকসই বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা, প্রবাসীকর্মীর সন্তানদের শিক্ষা বৃত্তির চেক প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃক প্রবাসী কর্মীদেরকে আগমনী ও বিদায় অভ্যর্থনা জ্ঞাপন দিনব্যাপী কর্মসূচি।
র‌্যালি ও আলোচনা সভায় চট্টগাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) নুরে আলম মিনা উপস্থিত থাকবেন। এছাড়া এনআরবি এসোসিয়েশন এর প্রতিনিধি, বায়রা প্রতিনিধি, প্রবাসীকর্মী, বিকেটিটিসির অধ্যক্ষ ও মহিলা টিটিসির অধ্যক্ষের উপস্থিত থাকার কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আন্তর্জাতিক অভিবাসী দিবসে চট্টগ্রামে নানা আয়োজন

প্রকাশিত : ০৭:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯