০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কিশোরগঞ্জ সদরের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

এসএসসি ২০১৯ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রীদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা শাহনওয়াজ দিলরুবা খান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইডেন মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ গার্ল গাইডস অ‌্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ এবং কিশোরগঞ্জ উইম্যান চেম্বার অব কমার্স অ‌্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফাতেমা জোহরা আক্তার।

অনুষ্ঠানে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৩৬ জন ছাত্রীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। ২০১৯ সালে বিদ্যালয় থেকে ২৩৯ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ ছাড়াও ১৩৬ জন জিপিএ-৫ লাভ করে।

সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে সংগীত, পালাগান ও নৃত্য পরিবেশন করা হয়। এ সময় সংবর্ধিত ছাত্রীরা ছাড়াও অভিভাবক ও শহরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

শ্রমিকদের আন্দোলনে পতিত শক্তির দোসররা ঢুকে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত : ০৯:৫০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯