০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার জেরেমি ব্রুয়ার

বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জেরেমি ব্রুআর। আগামী জানুয়ারি থেকে এ দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

মঙ্গলবার ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেরোমি ব্রুআর সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত ও ভানুয়াতুতে অস্ট্রেলিয়ার হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রুআর। বর্তমানে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার মেরিটাইম শাখার সহকারী সচিব।

ব্রুআর রিয়াদে ডেপুটি হেড অব মিশন এবং পোর্ট মোসবিতে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও নারী বিষয়ক মন্ত্রী সিনেটর মরিস পেইন বাংলাদেশের হাইকমিশনার হিসেবে জেরোমি ব্রুআরের নাম ঘোষণা করেন। একইসঙ্গে বাংলাদেশে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জুলিয়া নিবলেটকে ধন্যবাদ জানান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার জেরেমি ব্রুয়ার

প্রকাশিত : ১০:১৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯