আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্রুত ভুল সংশোধন করে রাজাকারের নামের তালিকা প্রকাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয় জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, রাজাকারের তালিকায় ভুল-ত্রুটি নিয়ে ইতোমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সেই সঙ্গে প্রধানমন্ত্রীও এ তালিকা নতুন করে যাচাই-বাছাই করে সংশোধনের নির্দেশও দিয়েছেন। সুতরাং এটি নিয়ে আর কোনো প্রশ্ন নেই।
তিনি বলেন, অংশগ্রহণের হিসেবে অনুযায়ী আগামী ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সম্মেলন সর্ববৃহৎ হবে। এ সম্মেলনের মাধ্যমে নবীন ও প্রবীণের সমন্বয় ঘটানো হবে। যারা আধুনিক ও সুসংগঠিত আওয়ামী লীগ গড়ে তুলেবেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























