০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীনের জানাজা কাল

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, বীর বিক্রম, ওএসপি, পিএসসি’র জানাজা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা সেনানিবাসস্থ সেনা কেন্দ্রীয় মসজিদে (সেনাকুঞ্জের বিপরীতে) অনুষ্ঠিত হবে।

আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ‘বীরবিক্রম’ উপাধি পাওয়া এই সেনা কর্মকর্তার বয়স হয়েছিল ৫৯ বছর। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিল্পব বড়ুয়া জানান, আজ বুধবার বিকেলে বাংলাদেশ বিমানের ফ্লাইটে জয়নুল আবেদীনের মরদেহ দেশে পৌঁছাবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

রাজারবাগে ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীনের জানাজা কাল

প্রকাশিত : ০৫:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯