০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

আর্জেন্টিনার বর্ষসেরার পুরস্কার জিতলেন মেসি

আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন লিওনেল আন্দ্রেস মেসি। ক্যারিয়ারে রেকর্ড দ্বাদশ বারের মতো এই পুরস্কার জিতে ইতিহাস গড়লেন এই বার্সা সুপারস্টার।

এর আগে আারো ১১ বার নিজ দেশের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন মেসি। এবারের পুরস্কার জয়ে মেসির মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন ইন্টার মিলানের তরুণ সেনসেশন লাউতারো মার্টিনেজ। মাত্র কয়েকদিন আগেই মেসিকে হারিয়ে আর্জেন্টিনার চলতি বছরের সেরা ক্রীড়াব্যক্তিত্বের স্বীকৃতি পেয়েছিলেন এই ফরোয়ার্ড।

তবে সেরা ফুটবলারের দৌড়ে মেসিকে হারাতে পারেননি মার্টিনেজ। দেশটির স্থানীয় সাংবাদিকদের ভোটে রেকর্ড ১২ বার এই পুরস্কার নিজের করে নিলেন এই ক্ষুদে জাদুকর।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

রাজারবাগে ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

আর্জেন্টিনার বর্ষসেরার পুরস্কার জিতলেন মেসি

প্রকাশিত : ১১:২৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯