০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

চার ঘণ্টা পর শাহজালাল-শাহ আমানতে বিমান চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।

শাহজালাল বিমানবন্দরের উপ পরিচালক ও এয়ার স্টেশন ট্রাফিক অফিসার ওয়াহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভিজিবিলিটি ৫০ থেকে ১০০ মিটারে নেমে আসায় শনিবার ভোর সাড়ে ৫টার পর থেকে শাহজালাল বিমানবন্দরে কোনো বিমান অবতরণ করতে পারেনি। এ কারণে বাংলাদেশ বিমানের কুয়ালালামপুর থেকে ঢাকামুখী ফ্লাইট, দোহা ও ব্যাংকক থেকে আসা দুটি কার্গো ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।

চীনের গুয়াংজু থেকে আসা ইউএস বাংলার অপর একটি ফ্লাইট মিয়ানমারের মান্দালয়ে অবতরণ করেছে। মোট চারটি ফ্লাইট কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি।

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার ও যশোর রুটে বিমান, নভোএয়ার ও ইউএসবাংলার সাতটি ফ্লাইট ঢাকা ছেড়ে যেতে পারেনি বলেও জানান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

চার ঘণ্টা পর শাহজালাল-শাহ আমানতে বিমান চলাচল শুরু

প্রকাশিত : ১১:১৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯