০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

এবার রাজনীতির ময়দানে সৈয়দ রাসেল

ক্রিকেটারদের রাজনীতিতে আসার খবর নতুন নয়। কিন্তু বাংলাদেশে এই রীতি এখনও ততটা প্রতিষ্ঠিত হয়নি। তবে এদেশের ক্রিকেটাররা যে রাজনীতির মাঠে দ্যুতি ছড়ান না,সেটা কিন্তু পুরোপুরি সত্য না। জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় বেশ আগে থেকেই সংসদ সদস্য।

সর্বশেষ জাতীয় নির্বাচনে ক্রিকেটারদের মধ্য থেকে সংসদে পা রেখেছেন মাশরাফি বিন মর্তুজা। এবার সেই মাশরাফির বন্ধু সৈয়দ রাসেলও যোগ দিচ্ছেন রাজনীতির ময়দানে।আগামী ডিসেম্বরে নির্বাচনেও অংশ নিবেন জাতীয় দলের সাবেক এই তারকা পেসার।

ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে শক্ত অবস্থান তৈরি করেছেন গোটা বিশ্বের অনেকেই। ভারতের আজহারউদ্দীন, গৌতম গাম্ভীর,শ্রীলঙ্কা সনাৎ জয়াসুরিয়া ক্রিকেটের পাশাপাশি রাজনীতির মাঠেও বড় নাম। এছাড়া পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান তো দেশটির প্রধানমন্ত্রী বনে গেছেন।

বাংলাদেশের সাবেক পেসার সৈয়দ রাসেল বর্তমানে ঢাকা প্লাটুনের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন। আসছে বছরের ডিসেম্বরে দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচনে লড়বেন তিনি। এক্ষেত্রে নিজ জেলা যশোরের ঝিকরগাছা থেকে মেয়র পদের জন্য নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন সৈয়দ রাসেল।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

এবার রাজনীতির ময়দানে সৈয়দ রাসেল

প্রকাশিত : ০৬:১৮:০০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯