১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল হাই (৪২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের গাজী বাইপাস সড়কের কেওডালা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত আব্দুল হাই কেওডালা এলাকার জমাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আব্দুল হাই গাজী বাইপাস সড়কের কেওডালা এলাকায় রাস্তার পাশ দিয়ে হাটছিলেন। রাস্তা পার হওয়ার সময় নগরপাড়া থেকে স্টাফ কোয়ার্টারগামী একটি সিএনজি ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে যান তিনি।

পরে আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা আব্দুল হাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল হাইয়ের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার এখন দিশেহারা।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। এ ব্যাপারটা আমার জানা নেই।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

প্রকাশিত : ০৭:২২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯