১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

সারাদেশে জমকালো আয়োজনে বড়দিন উদযাপন

  • মফস্বল ডেস্ক
  • প্রকাশিত : ১০:০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
  • 115

সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জমকালো আয়োজনে বড়দিন উদযাপন করেছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী
রাজশাহীর গির্জাগুলোতে বড়দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া খ্রিস্টান ধর্মাবলম্বীরা বেথেলহেমের আবহ সৃষ্টি করতে বাড়িতে তৈরি করেন প্রতীকী গোশালা। পরে বিভিন্ন ধরনের খাবার ও উপহার বিতরণ করা হয়

চট্টগ্রাম
চট্টগ্রামে রাত থেকেই গির্জায় গির্জায় শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। নগরী ও জেলার গির্জাগুলোতে বড়দিনের অনুষ্ঠান ছিল দিনভর। দেশ ও জাতির মঙ্গল কামনায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার।

বরিশাল
বরিশালের অক্সফোর্ড, ব্যাপ্টিস্ট এবং ক্যাথলিক চার্চে বড়দিন উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। প্রার্থনা, কীর্তন, বাইবেল পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করেছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

রংপুর
উপাসনা, পাঠ, সংগীত পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করেছে রংপুরের খ্রীস্টান ধর্মাবলম্বীরা। ব্যাপটিস্ট ও ক্যাথলিক চার্চগুলোতে আয়োজন করা হয় উপাসনা, বাইবেল পাঠ ও সংগীতের।

বগুড়া
বগুড়ায় উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপন করেছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। শহরের খান্দার এলাকার খ্রিস্টান চার্চে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার।

এছাড়া খুলনা, ময়মনসিংহ, বান্দরবান, বেনাপোল, দিনাজপুর, ঝিনাইদহ, মানিকগঞ্জ, মেহেরপুর, নড়াইল, শেরপুর, সুনামগঞ্জসহ সারাদেশেই বড়দিন উদযাপিত হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অভিনেতা এরিক ডেন মারা গেছেন

সারাদেশে জমকালো আয়োজনে বড়দিন উদযাপন

প্রকাশিত : ১০:০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯