০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

ঘন কুয়াশায় বাস খাদে : নিহত ২, আহত ৪০

ঘন কুয়াশার কারণে কিশোরগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও ৪০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় কিশোরগঞ্জ সদরের কামালিয়ারচর এলাকায় ‍দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-সুনামগঞ্জ জেলার কানাইঘাট এলাকার বাসিন্দা ফয়জুল ইসলাম চৌধুরী (৬০) ও ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের সেবিকা জিনাত খান (৪৫)। তিনি ময়মনসিংহ সদরের বাসিন্দা। কটিয়াদী হাইওয়ে থানার আইসি বিএম জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ থেকে ‘বিশাল’ পরিবহনের একটি যাত্রীবাহী নাইট কোচ ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে। কিশোরগঞ্জ সদরের কামালিয়ারচর এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। সেসময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এছাড়া অন্তত ৪০ জন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় পুলিশ হতাহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেছে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবক গ্রেপ্তার

ঘন কুয়াশায় বাস খাদে : নিহত ২, আহত ৪০

প্রকাশিত : ১১:১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯